শিরোনাম
◈ ইথানলের উৎপাদন বাড়লেও নেই চাহিদা, ৭০০ কোটি লিটার উদ্বৃত্ত নিয়ে বিপাকে ভারত ◈ শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা! ◈ বার বার বিমান বাংলাদেশে স্বর্ণের চালান ও কর্মীসহ আটক: ‘স্বর্ণের খনি’ হয়ে উঠছে উড়োজাহাজ? ◈ চট্টগ্রাম বন্দরে ট্রেইলার শ্রমিককে মারধরের অভিযোগ, বন্ধ কনটেইনার ডেলিভারি ◈ মিরপুরে হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা ◈ নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় এজহারভুক্ত আসামী গ্রেফতার মিজানুর রহমান ◈ দেশে চুরি হওয়া ফোন চীনে কিনে সেটি আবার ঢাকায়, প্র'তারিত বহু ব্যবসায়ী (ভিডিও) ◈ নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার, ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ◈ সৌদি আরবে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ◈ রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি-২ দল

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ১১:০৩ দুপুর
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেয়র নির্বাচিত হলে পঞ্চায়েত ব্যবস্থা চালু করে সামাজিক আন্দোলন গতিশীল করে সমাজ থেকে মাদক প্রতিরোধ করা হবে, বললেন তাপস

সমীরণ রায়: রোববার রাজধানীর সবুজবাগ থানার মায়াকানন এলাকায় নির্বাচনী গণসংযোগকালে পথসভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বলেন, আসন্ন নির্বাচনে ঢাকাবাসী উন্নত ও আধুনিক ঢাকা গড়ার পক্ষে নৌকায় রায় দেবে। আমরা পুরো ঢাকায় চষে বেড়াচ্ছি। বিপুল গণজোয়ার দেখছি। ঢাকাবাসীর মধ্যে স্বতঃস্ফূর্ত লক্ষ্য করছি। জনগণ উন্নত ঢাকার পক্ষে রায় দিয়ে নবসূচনা সৃষ্টি করবে।

ইভিএম নিয়ে বিএনপি প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে তাপস বলেন, ইশরাকের অভিযোগ সম্পূর্ণ অমূলক। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে তিনি যে সুবিধা পাচ্ছেন, আমিও সেটা পাচ্ছি। ইভিএম ভোট দেয়ার আধুনিক পদ্ধতি। ইভিএম নিয়ে ঢাকাবাসীর কোনো শঙ্কা পাইনি। তারা সাদরে এটি গ্রহণ করেছে।

তিনি বলেন, সচল ঢাকার রূপরেখায় গণপরিবহন ঢেলে সাজানো হবে। প্রতিটি সড়ক বিন্যাস করা হবে। সড়কে দ্রুতগতির, ধীরগতির, ঘোড়ার গাড়িসহ বিভিন্ন যানবাহনের জন্য আলাদা লেন করা হবে।

তিনি আরও বলেন, চীনের ভাইরাস যাতে বাংলাদেশে ছড়াতে না পারে এজন্য যারা ওইসব দেশে যাতায়াত করেন, তারা সচেতনভাবে যাতায়াত করবেন, যাতে বাংলাদেশে ভাইরাস না আসে।

গণসংযোগকালে যুব মহিলা লীগের সভাপতি অপু উকিলসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ