শিরোনাম
◈ বাংলাদেশের ভোট নিয়ে যা বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (ভিডিও) ◈ কেমন হলো তারেক রহমানের মন্ত্রিসভা ◈ ‌বেন‌ফিকার বর্ণবাদী আচর‌ণে ১১ মিনিট খেলা বন্ধ, ভিনিসিউসের গোলে রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ শেষে ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে বাংলাদেশ সফ‌রে আসবে পাকিস্তান ◈ বিশ্বকা‌পের সুপার এইটে নিশ্চিত ছয় দল, বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে ভারতসহ তিন দল ◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০৮:৫৪ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০৮:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটে উঠলেন জোকোভিচ

স্পোর্টস ডেস্ক : চলমান অস্ট্রেলিয়ান ওপেনে দাপুটে খেলে বেড়াচ্ছেন বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। শেষ ষোলোয় আর্জেন্টিনার দিয়েগো শোয়ার্তজম্যানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন তিনি।

মেলবোর্নে রোববার (২৬ জানুয়ারি) সাতবারের চ্যাম্পিয়ন ‘জোকার’ অবশ্য শুরুতে কিছুটা পিছিয়ে পড়েছিলেন। কিন্তু এরপর টানা দাপট দেখিয়ে ৬-৩, ৬-৪, ৬-৪ সেটে ম্যাচ জিতে নেন তিনি। তবে ফলাফল দেখে যতো সহজ মনে হচ্ছে, এতোটা সহজে জয় পাননি জোকোভিচ।

শোয়ার্তজম্যান দ্বিতীয় সেটের প্রথম তিন গেম হেরে যাওয়ার পর দারুণভাবে লড়াইয়ে ফিরেছিলেন। কিন্তু সার্ব তারকাকে থামানো তার পক্ষে সম্ভব হয়নি। শেষ সেটেও প্রতিরোধ গড়েছিলেন আর্জেন্টাইন তারকা। কিন্তু এবারো হতাশায় ডুবতে হয় তাকে।

অস্ট্রেলিয়ান ওপেনের ক্যারিয়ারে নিজের ১১তম কোয়ার্টার ফাইনালে মিলোস রাওনিকের মুখোমুখি হবেন জোকোভিচ। ২০১৮ সালের ফাইনালিস্ট মারিন চিলিচকে শেষ ষোলোয় ৬-৪, ৬-৩, ৭-৫ সেটে হারিয়েছেন কানাডিয়ান ৩২তম বাছাই মিলোস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়