শিরোনাম
◈ বিশেষ কারণ নেই, আরও পরিবর্তন আসবে: গভর্নর নিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রীর মন্তব্য ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী ◈ ৩ মার্চ থেকে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, এবারও শতভাগ অনলাইনে

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০৮:৪৫ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০৮:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি

নিজস্ব প্রতিবেদক : আগামী মাসে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। এই সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে সফরকারীরা। আজ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আইসিসির এফটিপি অনুযায়ী জিম্বাবুয়ে দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিলো মার্চ মাসে। তবে বিসিবি আগেই জানিয়েছিলো এগিয়ে আসছে সিরিজটি। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসছে ১৫ই ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে।

বাংলাদেশের মাটিতে পা রেখে শুরুতেই একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। একমাত্র টেস্টের আগে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে প্রস্তুতি ম্যাচটি। দু’দিনের প্রস্তুতি ম্যাচ শেষে ২২-২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে একমাত্র টেস্ট। মিরপুরের হোম অব ক্রিকেটে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

টেস্টের পর চট্টগ্রামে পাড়ি জমাবে উভয় দল। সেখানে ১, ৩ ও ৬ মার্চ তিনটি ওয়ানডেতে লড়বে দুই দল। দিবারাত্রির সবকয়টি ওয়ানডেই অনুষ্ঠিত হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

বন্দরনগরীতে ওয়ানডে সিরিজ শেষে করে আবারো ঢাকায় ফিরে আসবে দু’দল। এরপর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজে লড়বে উভয় দল। হোম অব ক্রিকেটে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯ ও ১১ই মার্চ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়