শিরোনাম
◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০৭:৩৬ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০৭:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর আফতাবনগর এলাকায় মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে র‌্যাব

সুজন কৈরী : রোববার (২৬ জানুয়ারি) দুপুরে এ অভিযান চালানোর কথা জানান, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩) এর অপারেশন কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম ফাইজুল ইসলাম।

এ সময় ১৩ জন জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক (নারী) উদ্ধার করা হয়। অভিযানের স্থান: রোড নং-০২, বাসা নং-৪০, ব্লক-বি (ইমপেরিয়াল কলেজের বিপরীতে) আফতাবনগর, বাড্ডা।

অপারেশন কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম ফাইজুল ইসলাম জানান, মানবপাচারকারী একটি চক্রের সন্ধান পেয়ে আফতাবনগরে দুই নম্বর রোডের ৪০ নম্বর বাসায় অভিযান চালানো হচ্ছে। ওই বাসা থেকে বিদেশে পাচারের অপেক্ষায় থাকা ১৩ জন রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে।

সর্বশেষ খবর অনুযায়ী র‌্যাবের এ অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান ওই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়