শিরোনাম
◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০৫:২৭ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০৫:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রামীণ উন্নয়নই সরকারের লক্ষ্য, বললেন প্রধানমন্ত্রী

হ্যাপি আক্তার ও আরিফ হোসেন : প্রধামন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু রাজধানী ভিত্তিক উন্নয়ন করলে হবে না, গ্রাম পর্যন্ত উন্নয়ন না করলে দেশের উন্নয়ন সম্ভব নয়। সারা দেশে পুরনো রেলসেতু মেরামত কারার নির্দেশ দিয়েছেন তিনি। একাত্তর টিভি

রোববার (২৬ জানুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী ও মানিকগঞ্জের কালিগঙ্গা নদীর নিমার্ণসহ ৬টি প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আমরা রেলের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। রেল উন্নয়নের এমন একটি সময় এসেছিলো রেলকে সম্পূর্ণ বন্ধ করে দেয়ার পরিকল্পনা পরবর্তী সরকার নিয়েছিলো।

তিনি আরো বলেন, যারা ক্ষমতায় এসেছিলো মিলিটারি দিক থেকে সংবিধান লঙ্ঘণ করে অবৈধভাবে আসে। এলিট সেনা তৈরি করার বা কিছু লোককে অর্থের মালিক করে।

এসময় গ্রামের সাধারণ মানুষ উন্নয়নের দিক থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত ছিলো বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের ১২ ঘণ্টা সম্প্রচার কার্যক্রম, খুলনা ওয়াসার ‘খুলনা পানি প্রকল্প’, চট্টগ্রামে শেখ রাসেল পানি শোধনাগার, ও এল জি ই ডি কর্তৃক ৯টি ব্রিজ, তিতাস নদীর উপর পিসি গার্ডার সেতু ও মানিকগঞ্জ জেলার কালিগঙ্গা নদীর উপর পিসি গার্ডার সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়