শিরোনাম
◈ ফৌজদারহাটে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন ◈ স্বাধীনতা দিবসে মা-বাবার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজে আটকা ২ হাজার জাহাজ ও ২০ হাজার নাবিক ◈ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন?

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০১:৫৬ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাজিদের কনসেনট্রেশন ক্যাম্প ‘অশউইৎজ’এ গেলেন সৌদি আলেম

রাশিদ রিয়াজ : মক্কা ভিত্তিক মুসলিম ওয়ার্ল্ড লিগের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আল-ইসা চারদিনের সফরে পোল্যান্ড গিয়ে নাজিদের ‘ডেথ ক্যাম্প’ হিসেবে পরিচিত অশউইৎজ পরিদর্শন করলেন।

ওই ক্যাম্পে নাজিদের ইহুদি নির্যাতনের ৭৫তম বার্ষিকী উপলক্ষে বিভিন্ন দেশ থেকে যেসব নেতা ও ব্যক্তিত্ব অশউইৎজ ভ্রমণ করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাদের ধন্যবাদ ও তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

মোহাম্মদ আল-ইসরা ওয়ারশে ইহুদি যাদুঘরেও যান। গত শুক্রবার সেখানে ইহুদি নেতাদের সঙ্গে তিনি মিলিত হন। পবিত্র দুই মসজিদ ও বিশ^ মুসলিম উম্মাহর অভিভাবক হিসেবে পরিচিত সৌদি বাদশাহ সালমানের প্রভাবশালী দেশের পক্ষ থেকে কোনো আলেমের এধরনের ভ্রমণকে উল্লেখযোগ্য ও তাৎপর্যময় ঘটনা হিসেবে দেখছে পশ্চিমা বিশ্ব।

এর আগে আল-ইসার নেতৃত্বে আলেমদের এক প্রতিনিধিদল ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ইহুদীদের ধর্মীয় উপসানালয় সিনাগগ পরিদর্শন করেন।
পোল্যান্ডের প্রধান রাব্বি বলেছেন, আল-ইসার ভ্রমণ প্রমাণ করছে বিভিন্ন ধর্মের অনুসারীরা এভাবে পাশাপাশি এক টেবিলে বসতে পারি। এরাবিয়ান বিজনেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়