শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০৬:৩৬ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চান্স পেলেই ভর্তি করে ফেলি বলেই ১৫০ জন ছাত্রের মধ্যে ১৩০ জনেরই পদার্থবিজ্ঞানের প্রতি ন্যূনতম আগ্রহ নেই

 

কামরুল হাসান মামুন : একজন ছাত্র কেবল ভর্তি পরীক্ষায় ভালো করে পদার্থবিজ্ঞানে পড়ার সুযোগ পেয়েছে বলেই কি পদার্থবিজ্ঞান পড়ার যোগ্য হয়ে গেলো? না যোগ্য হয়ে যায়নি। চান্স পেলেই ভর্তি করে ফেলি বলেই ১৫০ জন ছাত্রের মধ্যে ১৩০ জনেরই পদার্থবিজ্ঞানের প্রতি ন্যূনতম আগ্রহ নেই। তাদের ইচ্ছা ছিলো অন্য কোনো সাবজেক্ট পড়ার। এই ১৩০ জনকে তখন টেনে নিতে হয়। তাদের জন্য, পরিবারের জন্য, রাষ্ট্রের জন্য এটা কতো বড় অপচয় ভাবা যায়? একটি বিভাগের এতো এতো শিক্ষকরা মিলে যদি তাদের বিভাগের জন্য যোগ্য ভালো নিবেদিত ছাত্র চিহ্নিত করে ভর্তি করতে না পারে তাদের শিক্ষক হওয়ার যোগ্যতাই নেই। একই কথা প্রযোজ্য আমাদের শিক্ষক নিয়োগে।

কেবল সিজিপিএ ভালো হলেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জন করে ফেললো? শিক্ষক হিসেবে নিয়োগের আগে আরও অনেক কিছু দেখার আছে। তার কাছ থেকে রিসার্চ স্টেটমেন্ট, টিচিং ফিলোসফি, রেকমেন্ডেশন লেটার, ডেমো ক্লাস ইত্যাদি দেখার দরকার ছিলো। এগুলো না দেখেই আমরা শিক্ষক নিয়োগ দিই বলেই অধিকাংশ শিক্ষকই এটাকে কেবলই পেশা হিসেবে দেখে। এই পেশার গুরুত্ব না বুঝেই এই পেশায় আসা সমাজ এবং রাষ্ট্রের জন্য খুবই ক্ষতিকর। শিক্ষক নিয়োগ এবং ছাত্র ভর্তি এই দুই প্রক্রিয়ার ইমপ্যাক্ট অনুধাবন করতে পারতে হবে। যার গুরুত্ব যতো বেশি তার এন্ট্রি প্রক্রিয়াও ততো জটিল ও কঠিন হওয়া উচিত। এটা একটা পরম্পরার ব্যাপার। এই কাজটি করা উচিত অত্যন্ত সততা এবং মমতার সঙ্গে। ফেসবুক থেকে

  • সর্বশেষ