শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০৬:৩৫ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০৬:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনেক যোগ্যদের রেখে সুবিধাবাদী তেলবাজ সিন্ডিকেট পদকেও থাবা বসায়

পীর হাবিবুর রহমান : দেশের সবখানে সিন্ডিকেটের কর্তৃত্ব চলছে। রাজনীতি, অর্থনীতি, প্রশাসন, সাংবাদিকতা, সাহিত্য সংস্কৃতি সিনেমা কোথায় নেই? পদকেও থাবা দেয় সুবিধাবাদি সিন্ডিকেট। স্বাধীনতা পদক ও নিয়ে যায় ক্ষমতাবান কমিটির মন্ত্রী, তেলবাজ রাজাকারপুত্র, চিন্তা চেতনায় বিশ্বাসে সুবিধাভোগী দলকানা বিএনপি। একুশের পদক থেকে সব পদকেই সবসময় কিছু ছন্দপতন দেখা গেছে।

এবার বাংলা একাডেমির একটি পদক নিয়েছে চরম সুবিধাবাদী বহুল বিতর্কিত শিক্ষা মন্ত্রণালয়ের সে দিনের এক দাপুটে তেলবাজ। স্কুল ছাত্রছাত্রীদের পাঠ্য বইয়ে সে বিএনপি জমানায় পরিষ্কার লিখেছিলো, জিয়াই স্বাধীনতার ঘোষক। আর আওয়ামী লীগ ক্ষমতায় আসতেই পরের মুদ্রণে বলে বঙ্গবন্ধুই স্বাধীনতার ঘোষক। এ নিয়ে লেখালেখি হয়, উচ্চ আদালতে মামলাও আছে।

তবু তাকেই দিতে হয়। এমন নির্লজ্জ চরিত্রহীন বেহায়ারা যেমন তেলবাজিটা পারে, তেমনি চেয়ার পাওয়া মানুষগুলো পারে তাদের দাসত্বের কাছে নিবিড় ছায়া দিতে। আসলেও অনেকের চেহারা চরিত্র দেখলে বলা যায়, পদক মূল্য না থাক, অর্থ মূল্য তো আছে। অনেকেই বলবেন, সব কিছুতেই আমার কেন কথা বলতে হয়। আজন্ম অসংগতি, অনিয়ম, বেহায়াপনার বিরুদ্ধে যে কথা বলেছি। অসুবিধা নেই, হে চেয়ারে বসা মানুষগুলো চালিয়ে যাও বেহায়া চাটুকার তেলবাজদের নিয়ে। যা খুশি করো। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়