শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০২:৩৫ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুলিস্তানে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে ব্যবসায়ীদের ওপর হামলায় আহত ৫

সুজন কৈরী : রাজধানীর ২০ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন- মাঈনুল ইসলাম মামুন (৪৮), ফারুক হোসেন পলাশ (৩৫), সাকিব (৪০) কাউসার (৪৫) ও ওমর সানি (৪০)। আহতদের মধ্যে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট দোকান মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক মামুন ও পলাশের অবস্থা গুরুতর। দুজনই মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন।

দোকান মালিক সমিতির সহ-সভাপতি ব্যবসায়ী আবু বক্কার সিদ্দিক সাংবাদিকদের বলেন, যুবলীগ নেতা শাহাবুদ্দিনের নির্দেশে ৩৪ নম্বর ওয়ার্ডের রনি, ৩৪ নম্বর যুবলীগের সাধারণ সম্পাদক আহাদ বাপ্পিসহ ৬০-৭০ জন ক্যাডার হঠাৎ লাঠিসোটা নিয়ে সমিতির অফিসে হামলা চালালে ১৫-১৬ জন ব্যবসায়ী আহত হন।

তিনি আরও বলেন, ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের সহায়তায় যুবলীগ নেতা শাহাবুদ্দিন আহমেদ কয়েক বছর আগে জোরপূর্বক সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট দোকান মালিক সমিতি দখল করে। এরপরই ওই মার্কেটে অবৈধভাবে ১ হাজার ২০০ দোকান বানিয়ে নিজেই বিক্রি করেন। এ নিয়ে সিটি করপোরেশনসহ বিভিন্ন দফতরে অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি মার্কেটের নির্বাচিত কমিটি।

আবু বক্কার সিদ্দিক বলেন, শনিবার সহ-সাধারণ সম্পাদক মামুনের নেতৃত্বে সমিতির নেতারা মার্কেটে গেলে যুবলীগ নেতা শাহাবুদ্দিন আহমেদের ক্যাডাররা হামলা করে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, আহতরা জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়