শিরোনাম
◈ দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের ◈ তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক? ◈ বাংলা কিউআরে দৈনিক লেনদেনে বড় লাফ ◈ ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি ◈ হাদি হত্যাকাণ্ড: পরিকল্পনা থেকে দেশত্যাগ, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ০৯:০৬ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ০৯:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা আরো বেশ কিছুদিন থাকবে-জানালেন জেনারেল ফ্রাঙ্ক

রাশিদ রিয়াজ : ইউএস সেন্ট্রাল কমাণ্ডের প্রধান জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি বলেছেন মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের ঠিক কতদিন থাকবে হবে তা এখনো বোঝা না গেলেও মনে হচ্ছে থাকতেই হবে। গত ৮ মাসে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা সংখ্যা বৃদ্ধি পেয়েছে সেখানে মোতায়েনকৃত সেনার এক তৃতীয়াংশ। ডিফেন্স নিউজ

বিশ্লেষকরা বলছেন, চীন ও রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রে দ্বন্দ্ব, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারে চাপ ও ইরানের সঙ্গে যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কার কারণেই মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা মোতায়েন বৃদ্ধি করতে হচ্ছে।

এদিকে পেন্টাগন ২ লাখ মার্কিন সেনাকে ইন্দো-প্যাসিফিক কমাণ্ডের অধীনে স্থানান্তরের প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্রের ১৩ লাখ সেনার মধ্যে ১ লাখ ৭০ হাজার সেনা বিভিন্ন দেশে মোতায়েন রয়েছে। পেন্টাগনের প্রস্তাবে অন্তত ৮৩ হাজার মার্কিন সেনা ইউএস সেন্ট্রাল কমাণ্ডের অধীনে নিতে বলা হয়েছে।
অন্যদিকে মার্কিন সামরিক বাহিনীর বরাদ্দ হ্রাস পাওয়ার পর এখন নতুন করে সেনা মোতায়েনের জন্যে বাড়তি বরাদ্দ চেয়ে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সংসদীয় কমিটি গত ১৬ প্রতিরক্ষা মন্ত্রী মাইক এসপারের কাছে চিঠি দিয়েছে।

  • সর্বশেষ