শিরোনাম
◈ ঈদের আগে ২৩ দিনে প্রায় ৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা ◈ তরুণদের মধ্যে কোলন ক্যানসার বাড়ছে, দায়ী হতে পারে অন্ত্রের টক্সিন ‘কলিব্যাকটিন’ : কীভাবে রক্ষা পাওয়া যাবে জানালেন গবেষকেরা ◈ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ◈ সেনানিবাসে ঈদ শুভেচ্ছা বিনিময়ে তারেক রহমান: সেনাবাহিনীর পেশাদারিত্ব ও দেশপ্রেমে গর্বিত জাতি ◈ নেইমার হেলিকপ্টারে রাজকীয় কায়দায় অনুশীলন ক্যাম্পে হা‌জির, বিশ্বকা‌পে খেলা নি‌য়ে  শঙ্কা ◈ আদ্‌-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যু: তদন্ত শেষে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর ◈ বাংলাদেশে কোরবানির চামড়া যাচ্ছে পানির দরে, হাজার কোটি টাকা কামাচ্ছে অন্য যে দেশ! ◈ ইরানকে সহযোগিতা করলে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের! ◈ ঈদুল আজহায় বাংলাদেশকে মোদির শুভেচ্ছা: তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত ◈ মাঝনদীতে ভয়াবহ ঝড়ে ৫০০ যাত্রী, তীরে উঠেই দিলেন সিজদা

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ০৭:৪৭ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমতলীতে এক ক্ষুদ্র ব্যবসায়িকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলা চাওড়া আউয়ালনগর গ্রামে সুমন (২৫) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। স্থাণীয় ও স্বজনরা উদ্ধার করে আমতলী হাসপাতালে এনে ভর্তি করে।

আমতলী থানা ও হাসপাতাল সূত্রে জানাগেছে, শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার আউয়ালনগর গ্রামের রাস্তার উপর কাঠমিস্ত্রী জামাল ফকির (৫০) ও অপর কাঠমিস্ত্রী বাবুল মীর (৪৫) কাজ করতে ছিল। একটি কাঠের টুকরা নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। তখন ঘটনাস্থলের রাস্তার পাশের ক্ষুদ্র ব্যবসায়ী সুমন মিয়া (২৫) তাদের উভয়ের মারামারি থামিয়ে দেন। এ ঘটনা শুনে কাঠমিস্ত্রী বাবুল মীরের ছেলে রিয়াজের নেতৃত্বে সন্ত্রাসী সাইফুল, মিঠু, শহিদ মল্লিক দেশীয় অস্ত্র রামদা ও ছেনা নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ী সুমনের উপর হামলা করে তার মাথায় কুপিয়ে আহত করে দোকান ভাংচুর করে। এসময় সুমনের দোকান থাকা বিকাশ এজেন্টের ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। স্থাণীয় ও স্বজনরা ব্যবসায়ী সুমন মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ একটি রামদা উদ্ধার করেন।
ক্ষুদ্র ব্যবসায়ী আহত সুমন মিয়া বলেন, কাঠমিস্ত্রী জামাল ফকির ও বাবুল মীর একটি কাঠের টুকরা নিয়ে মারামারি করে। আমি তাদের উভয়ের মারামারি থামিয়ে দেই। কিছুক্ষন পরে কাঠমিস্ত্রী বাবুল মীরের ছেলে রিয়াজের নেতৃত্বে ২/৩ জন সন্ত্রাসী রামদা ছেনা দিয়ে আমাকে কুপিয়ে দোকান ভাংচুর করে দোকানে থাকা বিকাশ এজেন্টের ৪০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।

এ ব্যাপারে কাঠমিস্ত্রী বাবুল মীরের ছেলে অভিযুক্ত রিয়াজ মুঠোফোনে জানান, ক্ষুদ্র ব্যবসায়ী সুমন মিয়া আমাদেরকে মারধোর করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার গৌরাঙ্গ হাজরা বলেন, সুমন মিয়ার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখান থেকে একটি রামদা উদ্ধার করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়