শিরোনাম
◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ◈ রিয়াল বে‌তিস‌কে ৫-২ গোলে হারা‌লো বার্সেলোনা

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ০৫:৫১ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ০৫:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের জন্য বছরটি ভালো যাবে, তবে হ্যারি ও মেগানের ভবিষ্যৎ কাটবে অনশ্চিয়তায়, চীনা নববর্ষ সামনে রেখে ফেংসুই জ্যোতিষীর ভবিষ্যৎবাণী

মেহেরুবা শহীদ: চীনা নববর্ষ হয় লুনার ক্যালেন্ডার অনুযায়ী। লুনারের নতুন বছরের শুরু ২৫ জানুয়ারি। নতুন বছর উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মেগান মার্কেল-প্রিন্স হ্যারির দম্পতির সর্ম্পকে ভবিষ্যৎবাণী করেন জ্যোতিষবিদ ফেং শুই মাস্টার। কথিত আছে, চীনের প্রাচীন বই, মন্দির উৎসর্গ করা ও বেশ কিছু অলৌকিক উপায়ের সাহায্যে মানুষের ভবিষ্যৎ বলে থাকেন ফেংসুই জ্যোতিষীরা। ব্যাংকক পোস্ট

ঐ ভবিষ্যৎবাণীতে বলা হয়, নতুন বছরে মেগান-হ্যারির পথ অনেকটা ধোঁয়াশা র্পূণ। ট্রাম্পের মতো তাদের পথ এতোটা সহজ নয়। নতুন বছর ট্রাম্পের জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসবে। ফলে তার জন্য আসন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করা সহজ হবে। যা মেগান-হ্যারির জন্য কঠিন। প্রেসিডেন্ট ট্রাম্পের পথ এতোটাই সহজ হবে যে খুব সহজেই লক্ষ্যে পৌঁছে যাবেন তিনি। দুর্ভাগ্যকে বিদায় দিয়ে সৌভাগ্যকে আমন্ত্রণ জানাবেন তিনি। তবে এর জন্য অবশ্যই তাকে সাবধানতা অবলম্বন করতে হবে।

এদিকে রাজপরিবার ছেড়ে কানাডার ভ্যাঙ্কুভার দ্বীপের নতুন বাড়িতে বসবাস করতে গিয়ে এবছর নানা সমস্যার সম্মুখীন হবেন মেগান-হ্যারি দম্পতি। তাদের একাকী জীবনযাপন করাটা হবে খুবই কষ্টসাধ্য। বিষয়টিকে সহজ করার জন্য তাদের প্রয়োজন পারিবারিক সম্প্রতীর বিষয়টি চিন্তা করা। পরিবারের সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়ার বিষয়টি খুবই আশঙ্কাজনক। অনেক বাঁধার সম্মুখীন হতে পারেন তারা। শুধু তাই নয়, এর কারণে আগামী বছর তাদের সামনে আসতে পারে আরও বড় কোনো সমস্যা। ভুল কোনো সিদ্ধান্তের জন্য বড় ধরনের বিপদ ডেকে আনতে পারেন তারা। সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ