শিরোনাম
◈ বহুমুখী যুদ্ধে চাপে ইসরাইল, ভেঙে পড়ার সতর্কবার্তা সেনাপ্রধানের ◈ যুক্তরাষ্ট্রকে জবাব দিল ইরান, শর্তে অনড় তেহরান ◈ ১১৩ বিলিয়ন ডলার ছাড়ালো বিদেশি ঋণ ◈ যুদ্ধের প্রভাবে ব্যবহৃত গাড়ি রপ্তানিতে ধস, বিপাকে জাপানি ব্যবসায়ীরা ◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ০১:৪৫ রাত
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ০১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংবিধান পরিবর্তনের আহ্বান জানানোয় মিয়ানমারে কবি, আইনজীবী ও সামরিক বাহিনীর সাবেক ক্যাপ্টেনকে গ্রেপ্তারের নির্দেশ

মশিউর অর্ণব: সংবিধান পরিবর্তনের আহ্বান জানানোর মধ্য দিয়ে সামরিক বাহিনীর অবমাননা করা হয়েছে, এমন অভিযোগ তুলে মিয়ানমারের তানিনথারি অঞ্চলের আদালত এক কবি ও এক আইনজীবী সহ সামরিক বাহিনীর সাবেক এক ক্যাপ্টেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ইরাবতী।

দণ্ডবিধির ৫০৫ ধারা অনুযায়ী, তানিনথারির কাউথাউং শহরের আদালতে আইনজীবী উ কি মিন্ট, কবি উ সাও ওয়াই এবং মিয়ানমারের সামরিক বাহিনীর সাবেক ক্যাপ্টেন নাই মিও জিনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল গত বছরের অক্টোবরে।

আইনজীবী উ কি মিন্ট জানান, দণ্ডবিধির ২০২ অনুসারে পুলিশ মামলাটির তদন্ত না করায় তিনি শুনানিতে অংশ নেননি। শুনানিতে উপস্থিত না হওয়ায় আদালত আইনজীবী উ কি মিন্ট এবং কবি উ সাও ওয়াইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মিয়ানমারের আইন অনুযায়ী কোনো ব্যক্তি যদি দেশটির সামরিক বাহিনীর বিরুদ্ধে কোনো বক্তব্য দেয়, তবে প্রমাণসাপেক্ষে ওই ব্যক্তিকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড সাজা প্রদান করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়