শিরোনাম
◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০৪:০৯ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০৪:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ সিরিজ জিতলে অবাক হবেন না সুজন

নিজস্ব প্রতিবেদক : আইসিসির টি-টোয়েন্টির র‌্যাঙ্কিংয়ে শীর্ষে পাকিস্তান। আর বাংলাদেশের অবস্থান নবম স্থানে। তাই পরিসংখ্যান ও শক্তির দিক থেকে স্বাগতিকরাই বেশি ফেভারিট দল সেটিতে কোনো সন্দেহ। তবে এই তিন ম্যাচের সিরিজটি যদি বাংলাদেশ জিতে যায় অবাক হবেন না বাংলাদেশের সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন।

সুজন বলেন, ‘আমি বিশ্বাস করি যদিও পাকিস্তান র‌্যাঙ্কিংয়ে অনেক উপরের দিকের দল এবং ওদের মাটিতে খেলা, ওরা এই ফরম্যাটে বেশ শক্তিশালী আমিও সেটা বিশ্বাস করি। কিন্তু তারপরেও বাংলাদেশের সেই ক্ষমতা আছে এই দলের সাথে ভালো কিছু করার। যদি সিরিজটি জিতি আমরা, তাহলে আমি অবাক হবো না।’

তিনি আরো বলেন, ‘আমিতো খুব উত্তেজিত আসলে। যেভাবে ছেলেরা খেলে গেছে বিপিএল। যেভাবে শেষ করেছে এবং আমাদের তরুণ ক্রিকেটাররা যেভাবে নিজেদেরকে মেলে ধরেছে এই বিপিএলে, সবকটা বিপিএলের মধ্যে আমার কাছে এই বিপিএলটা এজন্যই ভালো লাগলো যে তরুণরা দারুণভাবে মেলে ধরেছে নিজেরকে। তো আশায় আছি।’

পাকিস্তানের মাটিতে বেশ কিছু স্মৃতি আছে সুজনের। সেই স্মৃতিচারণ করে সুজন বলেন, ‘২০০৩ এ আমরা মুলতান টেস্টটা জিততে জিততে হেরে গেছি তো এটা সুখকর স্মৃতি কোনভাবেই না। কিন্তু হ্যা, আমরা দুর্দান্ত ক্রিকেট খেলেছিলাম পাকিস্তানের বিপক্ষে ওই সিরিজে। আমি বিশ্বাস করি, লড়াই তো হবেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। তবে আমি চাই যে হারের স্মৃতি না আসুক, আমি বিশ্বাস করি জিততে পারি। আমি মনেকরি যে বাংলাদেশের দলের এখন সেই ক্ষমতা আছে যেকোনো দলের সাথে ভালো ক্রিকেট খেলা টি-টোয়েন্টি এবং ওয়ানডে ফরম্যাটে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়