শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা ◈ মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা ভূমি উন্নয়ন কর পরিশোধ নিয়ে  ◈ শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না ◈ জরুরি নির্দেশনা এসএসসি পুনর্নিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতে মুনাফা কমিয়ে দেওয়া থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক ◈ ৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি আরও স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ অতিরঞ্জিত নয়, জনমতের বাস্তবতা মেনেই সরকারের কথা বলতে হবে: তারেক রহমান ◈ দিল্লি সফরে রাশিয়া থেকে ‘ফ্লাইং ক্রেমলিন’ ও ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর যত বৈশিষ্ট্য জানাগেল ◈ দেবিদ্বারে ব্যাংকের ভেতর গ্রাহকের ৪ লাখ টাকা চুরি করা সেই ব্যাক্তি ঝিনাইদহ থেকে গ্রেপ্তার ◈ মাকড়সার মতো লেজ, নেই কোনো হাড়: বিরল সাপের রহস্য উন্মোচনে চমকপ্রদ তথ্য

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ১২:৫২ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপন বৈঠকে গলেছে দুই ভাইয়ের সম্পর্কের বরফ

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের প্রিন্স হ্যারি ও তার বড় ভাই প্রিন্স উইলিয়ামের মনমালিন্য চলছিল প্রায় দু বছর ধরে। কিন্তু হ্যারির রাজপদবি বাতিল ইস্যুতে গলেছে ভাইদের সম্পর্কের বরফ। তারা দুজন গোপনীয় এক বৈঠকে নিজেদের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেছেন। সারা বাংলা

সোমবার (২০ জানুয়ারি) দ্য সানের বরাতে এ খবর জানিয়েছে ডেইলি মেইল।

রানি এলিজাবেথের সঙ্গে নরফোলক এর সান্ড্রিংহাম রাজকীয় বাড়িতে গত ১৩ জানুয়ারি বৈঠকে বসেছিলেন প্রিন্স হ্যারি, প্রিন্স উইলিয়াম ও প্রিন্স চার্লস। এই আনুষ্ঠানিক বৈঠকের আড়ালে হ্যারি ও উইলিয়াম বৈঠক করেন। সেখানে তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়।

দুই ভাইয়ের সম্পর্ক রক্ষায় এটি ছিল অসাধারণ অগ্রগতি। তারা বুঝতে পেরেছিলেন এবার তারা দূরত্ব কমিয়ে না আনলে তা আর কখনোই সম্ভব হবে না।

এদিকে রাজবধূ কেট মিডলটন ও মেগান মার্কেলও কয়েকদফা আলোচনা করেছেন। তাদের সম্পর্ক আগের চেয়ে ভালো বলেই ইঙ্গিত মিলছে।

প্রসঙ্গত, হ্যারি ও মেগানের ইচ্ছাতে রানি এলিজাবেথ জানিয়েছেন, চলতি বসন্তের পর থেকেই তাদেরকে আর রাজকীয় দায়িত্বপালন ও পদবি এইচআরএইচ (হিজ/হার রয়েল হাইনেস) ব্যবহার করতে হবে না। তারা স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবেন।

  • সর্বশেষ