শিরোনাম
◈ শাপলা চত্বর মামলা: তদন্ত শেষ, আসামির তালিকায় যারা ◈ ‘আজ রাতেই ইরানে কঠোর হামলা’, নতুন হুঁশিয়ারি ট্রাম্পের ◈ উগ্রবাদী সংগঠনের প্রশিক্ষণের অভিযোগে গ্রেপ্তার এনসিপি নেতা আতাউল্লাহ স্থায়ী বহিষ্কার ◈ সেনাবাহিনীর আধুনিকায়নে নতুন রোডম্যাপ, কী থাকছে পরিকল্পনায় ◈ ব্যয় সংকোচনে কঠোর সরকার : গাড়ি কেনা-ভবন নির্মাণ বন্ধ, সীমিত হচ্ছে বিদেশ সফর ◈ ভারী বৃষ্টি ও উজানের পানি বিপৎসীমার ওপরে, ১০ জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা ◈ দুর্ঘটনা নাকি চুরির সময় বিস্ফোরণ? অগ্নিদগ্ধ সৌদিপ্রবাসী মীর ইব্রাহিমের ঘটনা ঘিরে নতুন প্রশ্ন, সামনে এলো ভিন্ন দাবি ◈ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পরই বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে দ্বিতীয়: ঝুঁকিপূর্ণ সম্পদ ছাড়াল ৬০ শতাংশ ◈ রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জান্তা সরকারের পাশাপাশি সব পক্ষের সঙ্গে আলোচনা বিবেচনায়: প্রধানমন্ত্রী ◈ রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, নিহত বেড়ে ৮; তিন দিনে প্রাণহানি ২১

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ১০:৩৭ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন হাজার বছর আগের পুরোহিতের শব্দ পুনরায় উৎপাদন

সিরাজুল ইসলাম : বিজ্ঞানীরা ৩ডি প্রিন্টিংয়ের সাহায্যে একজন মিশরীয় পুরোহিতের কন্ঠ পুনরায় তৈরি করেছেন। তার কণ্ঠনালী ট্র্যাক করে এ শব্দ আবিস্কার করেছেন তারা। ওই পুরোহিত প্রায় তিন হাজার বছর আগে বেঁচেছিলেন। সিএনএন
বিজ্ঞানীরা বলছেন, তারা যে শব্দটি আবিস্কার করেছিলেন, তা অনেকটা ‘মেহ’র মতো। তবে এখানে ‘ম’ ছিলো না।

আবিস্কার দলের অন্যতম প্রধান লন্ডনের রয়্যাল হলোওয়ে বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগের অধ্যাপক ডেভিড হাওয়ার্ড বলেন, শব্দটির মধ্যে ইংরেজি স্বরবর্ণের (ভাওয়েল) পতন ঘটেছে। অনেকটা ‘বেড’ ও ‘ব্যাড’ এর মধ্যকার পার্থক্যের মতো। তিনি মমির শ্বাসনালী থেকে টিস্যু নিয়ে থ্রি ডি প্রিন্টিংয়ের মাধ্যমে শব্দটি পুনরায় উৎপাদন করতে সক্ষম হন। কারণ টিস্যুগুলো জীবিত ছিলো। তিনি জীবন্ত মানুষের কণ্ঠনালীর টিস্যু নিয়েও থ্রিডির মাধ্যমে শব্দ আবিস্কার করেছেন। নিজের কণ্ঠের শব্দও আবিস্কার করেছেন তিনি। এটা খুবই বাস্তব সম্মত হয়েছে বলে তিনি দাবি করেন। বৃহস্পতিবার গবেষণাটি ‘সায়েন্টিফিক রিপোর্টেস-এ প্রকাশিত হয়েছে।

শব্দ, বাক্য নয় : যুক্তরাজ্যের সিটি মিউজিয়াম থেকে পুরোহিত নেসিয়ামুনের গলার টিস্যু নেওয়া হয়। তারপর কম্পিউটার সফটওয়্যার দিয়ে বাতাস থেকে তার শব্দ চিহ্নিত করা হয়। এরপর ৩ডি প্রিন্টিংয়ের মাধ্যমে প্লাসটিক ব্যবহার করে শব্দ পুনরায় উৎপাদন করা হয়। এরপর এটা জুড়ে দেওয়া হয় একটা বিশেষ স্পিকারের সঙ্গে। এ থেকে আসে একটা স্বরবর্ণের শব্দ। এই আবিস্কার ভবিষ্যতের সঙ্গে অতীতের যোগাযোগ স্থাপনে বিশেষ কাজ আসবে

  • সর্বশেষ
  • জনপ্রিয়