শিরোনাম
◈ পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু ◈ বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ বন্ধে ভারতকে জাতিসংঘের কড়া সতর্কবার্তা ◈ তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দিল্লি কী ভাবছে? ◈ লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, রাইফেল ফেলে পালালো বিএসএফ সদস্য ◈ ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, স্বাগত জানালেন রাষ্ট্রপতি ◈ গ্যাস সংকট মোকাবিলায় রেশনিংয়ের সিদ্ধান্ত, উদ্যোক্তারা আনতে পারবেন ভোলার গ্যাস ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইচ্ছে করেই এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া : সু‌নীল গাভাস্কার ◈ চেন্নাই সুপার কিং‌সের ২৫ শতাংশ মালিকানা চেয়ে বসলেন ধোনি: না বলে দিলো সিএসকে, সম্পর্ক তলানিতে   ◈ সায়দাবাদে এসি বাসের জন্য আলাদা টার্মিনাল তৈরির সিদ্ধান্ত ◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০৩:৪২ রাত
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০৩:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত নেতাজীর প্রতি সব সময় কৃতজ্ঞ থাকবে, সুভাস বসুর জন্মদিনে বললেন মোদী

সাইফুর রহমান : নেতাজির জন্মদিনে তার স্মৃতিচারণ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, উপনিবেশবাদের বিরুদ্ধে তার নিরন্তর সংগ্রাম এবং ভারতবাসীর জন্য তার আত্মত্যাগের কারণেই ভারতের জনগণ তাকে আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি বলেন, ১৮৯৭ সালের ২৩ জানুয়ারি জানকিনাথ বোস তার ডায়েরিতে লিখেছিলেন, মধ্যাহ্নে একটি ছেলের জন্ম হয়েছে, কিন্তু সেই ছেলেটিই একদিন নিজেকে ভারতবর্ষের স্বাধীনতার জন্য উৎসর্গ করেছিলো। ইয়ন, এনডিটিভি

এছাড়াও নেতাজীর জন্ম জয়ন্তী উপলক্ষে এক টুইটে তার একটি ভিডিও ক্লিপ শেয়ার করে মোদী লিখেন, ভারতের স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকা অপরিসীম। তিনি বলেন, সুভাষ বসু ‘দিল্লি চালো, তুম মুঝে খুঁ দো ম্যায় তুমহে আজাদি দুঙ্গা’ এই স্লোগানেই ভারতবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। আরেকটি টুইটে বাবার প্রতি লেখা নেতাজীর একটি চিঠি প্রকাশ করেন মোদী।

এছাড়াও নেতাজীর জন্মদিনে তাকে জাতীয় বীর উল্লেখ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল এবং কিরেন রিজুজুসহ আরো অনেকে। এছাড়াও নেতাজীকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন ভারতের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। তার জন্য বিভিন্ন মন্দিরে বিশেষ প্রার্থনারও আয়োজন করে ভারত সরকার। সম্পাদনা : আবদুল অদুদ

  • সর্বশেষ