শিরোনাম
◈ গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইজিপির, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন ◈ সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ ◈ গোপালগঞ্জে সহিংসতা ছড়িয়ে পড়ার শঙ্কা, আন্তজেলা প্রবেশপথে চেকপোস্ট স্থাপন ও নিরাপত্তা জোরদারে গোয়েন্দা প্রতিবেদনে সুপারিশ ◈ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী-পুলিশসহ বিভিন্ন বাহিনীর সহযোগিতা চাইল কর্তৃপক্ষ ◈ হংকং‌য়ের বিরু‌দ্ধে জয় দি‌য়ে এশিয়া কাপ রাইজিং স্টারসে শুরু বাংলাদেশের ◈ বাবর আজম‌কে নিয়ে বারবার প্রশ্ন করায় মেজাজ হারালেন পাকিস্তান কোচ মাইক হেসন  ◈ শেখ হাসিনার স্বাক্ষর জাল করে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে ফের পাসপোর্ট ও এনআইডির আবেদন ◈ শেখ হাসিনাকে পাঠানো সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ ফাঁস, যা লেখা রয়েছে ◈ রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পরিত্যক্ত বাড়িতে হামলা, গেটে পেট্রল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা ◈ ঐতিহাসিক বৈঠক শেষে ট্রাম্প-শি-পুতিনের যৌথ ‘শান্তি ঘোষণা’

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০২:২০ রাত
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিরাপত্তা নিয়ে ভাবনা নেই, লাহোরে শুক্রবার পাকিস্তানের বিরুদ্ধে গর্জে ওঠার লক্ষ্য টাইগারদের

এল আর বাদল : নিরাপত্তা ইস্যুতে জল অনেক ঘোলা করে শেষ পর্যন্ত আইসিসি ও পিসিবির সঙ্গে পাকিস্তান সফরে নীতিগত সিদ্ধান্তে পৌঁছে আন্তর্জাতিক ক্রিকেটে সাড়া ফেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সে দেশের মাটিতে ক্রিকেট সিরিজ খেলতে গতকাল বুধবার রাতে লাহোরে পৌঁছায় টাইগার সেনারা। তারা সেখানে নিরাপদেই আছেন। কড়া নিরাপত্তার মধ্যে গাদ্দাফি স্টেডিয়ামে রাসেল ডোমিঙ্গোর অধীনে বৃহস্পতিবার শেষবারের মতো নিজেদের ঝালাই করে নিয়েছে মাহমুদ উল্লাহরা।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শুক্রবার প্রথম ম্যাচে লাল-সবুজের দল লড়াইয়ে নামছে স্বাগতিক পাকিস্তানের বিরুদ্ধে। বাংলাদেশ সময় বিকেল ৩টায় খেলা শুরু হবে। নিরাপত্তা ইস্যুতে স্টেডিয়াম থেকে সবুজ সঙ্কেত পেলেই বাংলাদেশের ক্রিকেটাররা হোটেল থেকে মাঠে রওনা দিবে।

টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের পারফরমেন্স খুব একটা ভালো নয়। এ পর্যন্ত উভয় দল ১০টি ম্যাচ খেলেছে, যার ৮টিতে পাকিস্তান আর ২টিতে জিতেছে বাংলাদেশ। এই পরিসংখ্যান সামনে রেখেই পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনেও তিনি তার স্বপ্নের কথা জানিয়েছেন। গত দুই দিনে পাকিস্তানের আতিথেয়তা আর নিরাপত্তা নিয়েও তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন। রিয়াদ বলেছেন, এই মুহুর্তে আমাদের কাছে নিরাপত্তা ইস্যু নয়, গর্জে উঠে পাকিস্তানকে হারানোই আমাদের প্রধান লক্ষ্য।

অধিনায়ক আরো বলেন, যখন বিসিবি সিদ্ধান্ত নেয় পাকিস্তান সফরে যাবে বলে, তারপর থেকে এখানকার পরিবেশ কেমন হবে সেসব চিন্তা বাদ দিয়েছি। আমরা শুধু পাকিস্তানে ভালো খেলার জন্য এসেছি।

  • সর্বশেষ