শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৯:২১ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৯:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিরাপত্তা নিয়ে চিন্তা নয়, পাকিস্তানকে হারানোর উপায় খুঁজছেন মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক : সব গল্প শেষে পাকিস্তান গিয়ে পৌঁছেছে বাংলাদেশ দল।  লাহোর বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে হোটেলে পৌছেছে ক্রিকেটাররা।  দেশটির অবস্থা ভালো না থাকায় সারাক্ষণ নিরাপত্তা ব্যবস্থা রেখেছে পিসিবি।  এতে করে কড়া নিরাপত্তার মধ্যেই থাকতে হবে বাংলাদেশের ক্রিকেটারদের।  এতো নিরাপত্তার মাঝে ক্রিকেটারদের মাঠের খেলায় মনোযোগ দেওয়া কঠিন।  তারপরও দলের অধিনায়ক মাহমুদউল্লাহ নিরাপত্তা নিয়ে চিন্তা করতে রাজি নন। বরং পাকিস্তানকে হারানোর উপায় খুঁজছেন তিনি।

“যখন আমরা সিদ্ধান্ত নিই, বোর্ড থেকে সিদ্ধান্ত নেওয়া হয় আমরা এইখানে খেলব, তারপর থেকে এখানকার পরিবেশ কেমন হবে সে সব চিন্তা বাদ দিয়েছি।  আমার মনে হয় ঐ ধরনের চিন্তা-ভাবনা থেকে সরে আসাই ভালো।  আমরা শুধু এখানে ভালো খেলার জন্য এসেছি, সেটির জন্যই মুখিয়ে আছি।”

বাংলাদেশ শেষবার পাকিস্তান সফরে এসেছিল ২০০৮ সালে। ওই সফরে দলের সঙ্গে ছিলেন বর্তমান টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ। ওই সফরে ছিলেন এমন ক্রিকেটার বর্তমান স্কোয়াডে রয়েছেন দুই জন। তবে নিরাপত্তা ইস্যুর কারণে তিন দফা সিরিজ খেলবে বাংলাদেশ। এত কিছু না ভেবে নিজেদের প্রধান লক্ষ্যে এগুতে চান মাহমুদউল্লাহ।

“আমি আগেও এসেছি পাকিস্তানে। আমার মনে হয় না এটি কোন প্রভাব ফেলবে সিরিজে। আমরা এখানে এসেছি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এবং বর্তমানে ওইটাতেই ফোকাস রাখতে চাই। আমাদের প্রধান লক্ষ্য ভালো ক্রিকেট খেলা এবং পাকিস্তানকে হারানো।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়