শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ বিশেষ কারণ নেই, আরও পরিবর্তন আসবে: গভর্নর নিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রীর মন্তব্য ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৩:৩৩ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৩:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক’ বলে কটাক্ষ করলেন সৌদির পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মশিউর অর্ণব: ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটি আয়োজিত এক অধিবেশনে এমন মন্তব্য করেন সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবায়ের। আল এরাবিয়া

পাশাপাশি, মধ্যপ্রাচ্যে ইরানের ধ্বংসাত্মক কার্যক্রমের লাগাম টেনে ধরতে তিনি দেশটির সরকারের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানান। লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ বিরোধী বিক্ষোভ চলছে বলেও অভিযোগ করেন তিনি।

সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবায়ের বলেন, ‘ইরানের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে ধ্বংস এবং মৃত্যু ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। সন্ত্রাসবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক হওয়ায় ইরানের সঙ্গে সৌদি আরবের বনিবনা হয়না। ইরান যাতে তাদের নীতি পরিবর্তন করতে বাধ্য হয়, এজন্য তাদের বিরুদ্ধে চাপ প্রয়োগ অব্যাহত রাখতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়