শিরোনাম
◈ বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক আম্পায়ার মোহাম্মদ আসগর আর নেই ◈ গণপরিবহনে নতুন ভাবনা, ঢাকায় আসছে ট্রাম সার্ভিস ◈ দূরপাল্লার বাসভাড়ার নতুন তালিকা প্রকাশ: কোন রুটে কত বাড়ল জানুন ◈ জনগণকে ক্ষমতায়ন ও তরুণদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে সরকার: উপদেষ্টা মাহদী আমিন  ◈ নাইজেরিয়ায় ২০২২ সালে অপহরণ ও হত্যার শিকার দুই সেনা সদস্যের দেহাবশেষ চার বছর পর উদ্ধার ◈ জাতিসংঘে বাংলাদেশের বায়োইকোনমি রেজুলেশন গৃহীত ◈ দেশজুড়ে নিরাপত্তা জোরদার, জঙ্গি হামলা নিয়ে ভয়ের কারণ নেই: সিটিটিসি যুগ্ম কমিশনার ◈ যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক: শান্তি আলোচনায় বারবার আশার আলো, কিন্তু শেষ পর্যন্ত অনিশ্চয়তার ঘনঘটা ◈ মেধানির্ভর আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ◈ যে কারণে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ১২:৪৯ দুপুর
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিংগাইরে দু’টি অবৈধ ইটভাটা উচ্ছেদ

সিরাজুল ইসলাম, সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের রিফায়েতপুর ও পালপাড়া মৌজার মোল্লা-২ ও এস এ এন ব্রিকস নামে দু’টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযানের নেতৃত্বদেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.হামিদুর রহমান। এ অভিযানে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা অংশ নেন।

এসএএন ব্রিকসের মালিক সেলিম রেজা জানান, পরিবেশের ছাড়পত্র ছিলো। কিন্তু জেলা প্রশাসকের দেয়া ইট পুড়ানোর লাইসেন্স না থাকায় আমাদের ইটভাটাটি ভেঙ্গে দিয়েছে।

উচ্ছেদ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হামিদুর রহমান বলেন, ইটভাটা দু’টির মালিক যথাযথ কাগজপত্র ছাড়া অবৈধভাবে ইট পুড়িয়ে আসছিলো। উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক অবৈধ এ ভাটা দু’টির কার্যক্রম বন্ধ করে দেয়া হলো। এ উপজেলার সমস্ত অবৈধ ইটভাটা মোবাইল কোর্টের মাধ্যমে পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়