শিরোনাম
◈ ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের ◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা ◈ ৫ মামলায় জামিন পেয়ে নতুন করে যে দুঃসংবাদ পেলেন আইভী ◈ ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ইরানে হামলার আশঙ্কা: নিজ নাগরিকদের অবিলম্বে ইসরায়েল ছাড়ার নির্দেশ দিলো যুক্তরাষ্ট্র ◈ ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মনির হায়দার নিউইয়র্কে মবের শিকার ভাইরাল ভিডিওটি ভুয়া ◈ নরসিংদীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরা গ্রেপ্তার ◈ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান  ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীর গ্রেফতারের দাবি সঠিক নয়

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ১২:১৬ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরিজ খেলতে আজ রাতে লাহোর রওয়ানা করবে জাতীয় ক্রিকেট দল

মাজহারুল ইসলাম : প্রথম ধাপে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। ২৪ জানুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম টি-২০ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। একই স্টেডিয়ামে ২৫ ও ২৭ জানুয়ারি হবে অপর দুই টি-২০ ম্যাচ। এরপর দেশে ফিরবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তারপর আবারও পাকিস্তান গিয়ে দুই ধাপে দুটি টেস্ট ও একটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ।

এই সফরে তরুণ হাসান মাহমুদ প্রথমবারের মতো জাতীয় দলে স্থান পেয়েছেন। দীর্ঘদিন পর দলে ফিরেছেন তামিম ইকবাল। বিপিএলে ভালো করায় ২ বছর পর দলে ফিরেছেন অলরাউন্ডার মেহেদী হাসান। তাছাড়া দলে নাজমুল হোসেন শান্ত ও রুবেল হোসেনও রয়েছেন। তবে পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ খেলতে যাচ্ছেন না মুশফিক। বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে পাকিস্তান। টি-২০ ক্রিকেটে ১০বার মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তান, এর মধ্যে দু’বার জয় পায় বাংলাদেশ। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়