শিরোনাম
◈ ৯ বছরেও প্রত্যাবাসন হয়নি, রোহিঙ্গা সংকটে নতুন কৌশলের আহ্বান ◈ কোচিং সেন্টারে জড়াতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা: সুপ্রিম কোর্টের পরিপত্র জারি ◈ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা ◈ সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো ◈ ইরানের সব ‘অর্থনৈতিক লাইফলাইন’ ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, দেশে প্রভাব পড়ার শঙ্কা কতটা? ◈ যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব ◈ এশিয়ার যে দেশ সন্তান জন্ম দিলেই ৬৭ লাখ টাকা দেবে! ◈ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রীরা অনুপস্থিত থাকলে মন্ত্রণালয়ের দায়িত্বে যারা থাকবেন ◈ এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে আইনের খসড়া অনুমোদন

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ১০:৪৬ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সবধরনের ক্যান্সার কোষ খুঁজে তা ধ্বংস করার নতুন পদ্ধতি উদ্ভাবন

মাজহারুল ইসলাম : যুক্তরাজ্যের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী প্রোস্টেট, স্তন, ফুসফুসসহ অন্যান্য ক্যান্সার নিরাময়ের নতুন এক পদ্ধতি উদ্ভাবন করেছেন। যা ক্যান্সার চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। বিবিসি

‘চার ইমিউনোলজি’ সাময়িকীতে প্রকাশিত ওই গবেষণা সংক্রান্ত প্রতিবেদন থেকে জানা যায়, বিজ্ঞানীরা মানুষের শরীরের প্রতিরোধ ব্যবস্থার নতুন একটি অংশের সন্ধান পেয়েছেন। যা সব ধরনের ক্যান্সারের চিকিৎসায় কাজে লাগতে পারে। যদিও গবেষকদের ওই কার্যক্রম এখনও পরীক্ষাগারে সীমাবদ্ধ। তবুও তারা বলেন, উদ্ভাবিত ওই পদ্ধতি কোনও রোগীর ক্ষেত্রে প্রয়োগ করা না হলেও এর ব্যাপক সম্ভাবনা রয়েছে। আর সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, ওই গবেষণাটি প্রাথমিক পর্যায়ে থাকলেও এটা কম কিছু নয়।

জানা যায়, মানুষের দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা রক্ষাকবচ হিসেবে কাজ করার পাশাপাশি ক্যান্সার কোষকেও আক্রমণ করে। গবেষকেরা অপ্রচলিত উপায়ে ক্যান্সার কোষকে আক্রমণের ওই উপায় নিয়ে গবেষণা করছিলেন। তারা দেখেন মানুষের রক্তকোষে থাকা টি-সেল শরীরে থাকা ক্ষতিকর কোষ খুঁজে বের করে। এ কোষের বিশেষত্ব হল, এটি বিভিন্ন ধরনের ক্যান্সারে আঘাত হানতে পারে।

গবেষক অ্যান্ড্রু সেওয়েল বলেন, ওই কোষ আবিষ্কারের ফলে এখন সবধরনের ক্যান্সার রোগীকে চিকিৎসা দেয়া যাবে। কার্ডিফের গবেষক দল ওই টি-সেল ও তার গ্রহীতা অংশ খুঁজে পেয়েছে। যা পরীক্ষাগারে ফুসফুস, ত্বক, রক্ত, কোলন, স্তন, হাড়, প্রোস্টেট, ওভারিয়ান, কিডনি, সার্ভিক্যালসহ সবধরনের ক্যান্সার কোষ খুঁজে, সাধারণ কোষের কোনও ক্ষতি না করে তা ধ্বংস করতে পারবে।

  • সর্বশেষ