শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৯:৩৮ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৯:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌলভীবাজার সরকারি কলেজে বঙ্গবন্ধুর ১শ’ দুর্লভ ছবি প্রদর্শনীর উদ্বোধন

স্বপন দেব, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারের সরকারি কলেজে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দুর্লভ মুহুর্তের ও ঐতিহাসিক এক শত ছবির প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের মাষ্টার্সের শিক্ষার্থী জাকের আহমদ অপু’র উদ্যোগে এ দুর্লভ ও ঐতিহাসিক ছবিগুরো প্রদর্শনী করা হয়। দুর্লভ ও ঐতিহাসিক ছবি প্রদর্শনীর উদ্বোধন করেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী। এসময় উপস্থিত ছিলেন,উপাধ্যক্ষ সাইফউদ্দিন আহমদ।

শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহিনা আক্তার নিপা, আব্দুল মুকিম শাওন, সৈয়দ মুজাক্কির আলী, এবিএম মুরাদ, বিশ্বজিৎ সূত্রধর, ইমামুল ইসলাম, সাব্বির আহমদ, ও রনি আহমদ প্রমুখ।

এসময় জাকের আহমদ অপু বলেন, তরুণ ছাত্র সমাজকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত করে সৎ, যোগ্য ও মেধাবী ছাত্র হিসেবে গড়ে তোলার জন্য তিনি এ কাজটি করে যাবেন এবং এই ছবি প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীরা জাতীর জনক বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে জানতে সাহায্য করবে। সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়