শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৩:৪০ রাত
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৩:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেরানীগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে ৩ জনের মৃত্যু, আহত ৪

এম এ হালিম : মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের কদমতলী চার রাস্তার মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটেছে।

নিহতদের মধ্যে মো. আসলাম নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলের চালক ছিলেন।তার গ্রামের বাড়ি কেরানীগঞ্জের হযরতপুরে এবং সে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লার বাসিন্দা।

আহত ৪ জনের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কবির হোসেন (২৮) ও মনির হোসেন (৪০)। এরমধ্যে মনির দুর্ঘটনা কবলিত সিএনজির চালক এবং কবির হোসেন সিএনজির যাত্রী বলে জানিয়েছে হাসপাতালে উপস্থিত স্থানীয়রা।

কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন,কদমতলী চার রাস্তার মোড়ে মোটরসাইকেল, সিএনজি ও হায়েস মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষ হয়। এঘটনায় আহত হয়েছে আরও চার জন। তাদেরকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।তাদেরকে হাসপাতালের নিউরো আইসিইউতে ভর্তি করা হয়েছে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন,সড়ক দুর্ঘটনায় নিহতদের মৃতদেহ হাসপাতালে রয়েছে। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়