শিরোনাম
◈ আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় আছেন ১২ বাংলাদেশি ক্রিকেটার! ◈ পাসপোর্টের শক্তিতে বিশ্বে ১৯২তম বাংলাদেশ ◈ উত্তরের প্রাণ তিস্তাসহ ১৩ নদী এখন মরা খাল ◈ বাংলাদেশের রপ্তানি পণ্যে নতুন করে ১৮ শতাংশ শুল্ক বসানোর প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র ◈ চীনের সঙ্গে পাল্লা দিতে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের আগেই মার্কিন নৌবাহিনীতে আসছে অত্যাধুনিক কমব্যাট ড্রোন ◈ শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে ভারতের নতুন বার্তা, প্রত্যর্পণ থেকে আলাদা বিষয় বলল দিল্লি ◈ প্যারালাইজড হওয়ার শঙ্কা, সিএমএইচে চিকিৎসা চেয়ে পলকের আবেদন ◈ তৃতীয় সংসারেও বিচ্ছেদের ঘোষণা ন্যান্সির ◈ কোথায় যাবেন নতুন এনআইডি পেতে, লাগবে যেসব কাগজ ◈ ভারতে শেখ হাসিনা কোথায় আছেন, যা জানাল ভারতীয় গণমাধ্যম

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০১:১৩ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘এখনও প্রতিরোধ আন্দোলনকে উৎসাহিত করে যাচ্ছেন সোলাইমানি’ বললেন জারিফ

রাশিদ রিয়াজ : ইরানেরা পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ বলেছেন, শহীদ জেনারেল কাসেম সোলাইমানি তার শাহাদাতের পরও মার্কিন-বিরোধী প্রতিরোধ আন্দোলনকে উৎসাহিত করে যাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে মার্কিন সন্ত্রাসী বাহিনী গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে।

জারিফ সোমবার তেহরান সফররত ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জোরগে অ্যারিয়াজার সঙ্গে এক বৈঠকে আরো বলেন, লেঃ জেনারেল সোলাইমানি ছিলেন প্রতিরোধ ফ্রন্টের শীর্ষস্থানীয় কমান্ডার। প্রতিরোধ সংগ্রামকে উদ্বুদ্ধ করা ছিল তার প্রধান দায়িত্ব যা তিনি এমনকি শাহাদাতের পরও করে যাচ্ছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরাক ও ইরানে জেনারেল সোলাইমানির নামাজে জানাযায় লাখ লাখ মানুষের উপস্থিতি এবং সারাবিশ্বে তার স্মরণে অনুষ্ঠিত শোকসভাগুলি প্রমাণ করে তিনি বিশ্ববাসীর অন্তরে কতখানি জায়গা করে নিয়েছিলেন।

সাক্ষাতে ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী অ্যারিয়াজা জেনারেল সোলাইমানির শাহাদাতের ঘটনায় ইরানি জনগণকে শোক ও সমবেদনা জানান।

গত ৩ জানুয়ারি ভোররাতে বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় জেনারেল সোলাইমানি শাহাদাতবরণ করেন। একটি দেশের শীর্ষস্থানীয় একজন সেনা কমান্ডারকে সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যা করার ন্যক্কারজনক এ ঘটনার বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড় বয়ে যায়।

জেনারেল সোলাইমানির হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী ৮ জানুয়ারি ভোররাতে ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আইন আল-আসাদে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলায় ওই সামরিক ঘাঁটির মারাত্মক ক্ষতি হয়।আইআরজিসি এ হামলায় ৮০ মার্কিন সন্ত্রাসী সেনাকে হত্যা করার কথা ঘোষণা করলেও আমেরিকা তা স্বীকার করেনি। পার্সটুডে

  • সর্বশেষ