শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ১০:৪২ দুপুর
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ১০:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিল্লি বিধানসভা নির্বাচনের আগে জোর ধাক্কা খেলো বিজেপি, জোট ছেড়েছে শিরোমণি অকালি দল

সালেহ্ বিপ্লব : এসএডি সোমবার ঘোষণা করেছে, সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বিজেপির সঙ্গে তাদের মতপার্থক্য রয়েছে। তাই তারা দিল্লির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না। এর মধ্য দিয়ে দিল্লিতে এসএডি এবং বিজেপির দীর্ঘদিনের সম্পর্কে ছেদ পড়লো। এনডিটিভি, ওয়ানইন্ডিয়াডটকম

এসএডির সুখবীর সিং বাদল বলেন, নাগরিকত্ব আইনে সকল ধর্মের লোককে অন্তর্ভূক্ত করার দাবি জানিয়েছিলাম। কোনও ফল হয়নি। তাই আমরা আমাদের অবস্থান পরিবর্তন করে এই নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

বিজেপি গত শুক্রবার আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য ৫৭ জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করেছে। নির্বাচনে ক্ষমতাসীন আম আদমি পার্টির (আপ)বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার রণনীতিতে শিরোমণি অকালি দলকে হিসেবে রেখেছিলো বিজেপি।

সেই সঙ্গে জনতা দল ইউনাইটেড ও লোক জনশক্তি পার্টিকেও ভোটযুদ্ধের সহযোগী হিসেবে বিবেচনায় রাখা হয়েছিলো। জনতা দলের জন্য যথাক্রমে ২ ও জনশক্তির জন্য ১টি আসন বরাদ্দ করেছিলো বিজেপি। কিন্তু শিরোমণি অকালি দলের সঙ্গে আসন বণ্টন হয়নি। বিজেপি নেতারা ভাবছিলেন, কটি আসন ছাড়া যায় শিরোমণি আকালি দলকে। কিন্তু এখন বিজেপির সেই ভাবনায় আর কোনও কাজ নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়