শিরোনাম
◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৭:২৯ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৭:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিবারের ভয়ে কোনোদিন ভালোবাসার মানুষটিকে ছেড়ে যাবেন না: সুবাহ

নিউজ ডেস্ক: ২০১৯ জুড়ে আলোচনায় ছিলেন নাসিরের এক্স গার্লফ্রেন্ড হুমায়রা সুবাহ। নতুন বছরেও সেই রেষ কাটেনি। কখনো রঙ বেরঙের ছবি প্রকাশ করে, আবার স্ট্যাটাস দিয়ে খবরের শিরোনামে নাম লেখান তিনি।

এবারও তেমন কিছু নিয়ে আলোচনায়। সম্প্রতি নিজের ফেসবুকে যেন প্রেমিক-প্রেমিকাদের জন্য টিপস দিলেন সুবাহ। যেখানে তিনি লিখেছেন, ‘পরিবারের চাপে বা পরিবারের ভয়ে কোনোদিন ভালোবাসার মানুষটিকে ছেড়ে যাবেন না। কারণ, পরিবার আজ নয়তো কাল ঠিকি আপনাদের মেনে নেবে। কিন্তু পরিবারের চাপে বা পরিবারের ভয়ে ভালোবাসার মানুষটিকে ছেড়ে চলে গেলে আর কোনোদিনও সেই মানুষটিকে ফিরে পাবেন না।

‘আপনি হয়তো ঠিকই নতুন মানুষটিকে পেয়ে গভীর রাতে অনুভূতির সুখে হারাবেন। কিন্তু যে মানুষটি আপনাকে পাগলের মতো ভালবেসেছে, সেই মানুষটি হয়তো সেই রাতের পর থেকে আর কোনোদিন কিছু অনুভব করতে পারবে না। প্রতি রাতে চোখের নোনা জলে ভাসতে থাকবে। একটা হাসিখুশি সুন্দর জীবন নষ্ট করার আগে অন্তত একটু ভেবে দেখবেন। তাই ভালবাসলে জীবনের শেষ দিন পর্যন্ত একসাথে থাকার প্রতিজ্ঞা নিয়ে ভালবাসুন। যেন মৃত্যু ছাড়া কেউ দুজনকে আলাদা করতে না পারে।’

প্রসঙ্গত, সুবাহ-নাসিরের বিচ্ছেদ হয়েছে অনেক দিন হলো। যদিও এ নিয়ে খুব একটা কথা বলেননি ক্রিকেটার নাসির হোসেন। তবে সুবাহ বেশ কিছুদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিলেন সক্রিয়।

ওই পাঠ চুকিয়ে দু’জনের পথ এখন যেন পুরোই ভিন্ন। সিনেমা নিয়ে ব্যস্ত সুবাহ। আর নাসির জাতীয় দলের বাহিরে থাকলেও ব্যাট-বল ছাড়েননি। ঘরোয়া টুর্নামেন্টগুলোতে নিয়মিত পারফর্ম করছেন। খুঁজছেন আবারও জাতীয় দলে ফেরার রাস্তাও।

নাসির হোসেন আর হুমায়রা সুবাদ। এই দুই নামের মধ্যে লুকিয়ে আছে কত কথা। মাঝে ক্রিকেটপাড়ায় এ নিয়ে কম আলোচনা হয়নি। বেশ ছুটিয়ে প্রেম ছিল তাদের। ফোনালাপ, ভিডিও কিংবা রেকর্ড, স্থিরচিত্র সবই তো দেখা শেষ।

নাসির-সুবাহর শুরুটাও হয়েছিল সিনেমার ধাঁচে। সেখান থেকে মন দেওয়া-নেওয়া। ঘর বাঁধার স্বপ্ন দেখা। একটা সময় সেই ঘর ভেঙে যাওয়া। দুই জনের ছাড়াছাড়ি হওয়া। সব কিছুই হয়তো সিংহভাগ পাঠকের মাথায় আছে।

তবে সুবাহর সিনেমায় আসা নিয়ে সম্প্রতি তুমুল সমালোচনা। যদিও তিনি নিজ মুখেই বলেছেন ছোটবেলা থেকে বড় পর্দায় কাজ করার স্বপ্ন দেখতেন। সেই সুযোগ এতদিন পর পেয়ে লুফে নিয়েছেন। সাদরে গ্রহণ করেছেন প্রিয় অঙনকে। এখন দেখার অপেক্ষা এই অঙনে তিনি কতটা আলো ছড়াতে পারেন। সুত্র: পুর্বপশ্চিম

  • সর্বশেষ