শিরোনাম
◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৭:১৪ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৭:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশু কন‍্যাকে গলাটিপে হত্যায় বাবা র‍্যাবের হাতে গ্রেপ্তার

মো: সাগর আকন, বরগুনা: র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প এর একটি আভিযানে নেতৃত্বে ২০-০১-২০২০ তারিখ ভোর ০৫.০০ ঘটিকার সময় পটুয়াখালী জেলার  বাউফল থানাধীন কাছিপাড়া ইউনিয়নের পাকডাল গ্রামে অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর ১৩ মাস বয়সী নিজ কন্যা শিশু হাফেজা আক্তার তিশাকে হত্যার অভিযোগে পিতা মোঃ হানিফ হাওলাদার (৪৮), পিতা- মৃতঃ গয়জ উদ্দীন হাওলাদার, সাং- দাশপাড়া, থানা- বাউফল , জেলা-পটুয়াখালীকে গ্রেফতার করা হয়।

ঘটনার বিবরণে জানা যায় যে, পারিবারিক কলহের কারনে গত ১৬/০৮/২০১৭ ইং তারিখ রাত্রি আনুমানিক ১১.০০ ঘটিকার সময় আসামী হানিফ হাওলাদার তার ১৩ মাস বয়সী নিজ কন্যা সন্তান হাফেজা আক্তার তিশাকে গলাটিপে হত্যা করে। এ সংক্রান্তে তার স্ত্রী লামিয়া আক্তার সাথী, স্বামী হানিফ হাওলাদারের বিরুদ্ধে  বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (বাউফল থানার মামলা নং-১৪ তারিখ ১৭/০৮/২০১৭ইং)।

এব‍্যাপারে ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মোঃ রইছ উদ্দিন বলেন, মামলাটি একটি স্পর্শকাতর ও চাঞ্চল্যকর হওয়ায় সিআইডি  মামলাটির তদন্তের

দায়িত্ব নেয়। আসামী দীর্ঘদিন যাবত পলাতক থাকায় তাকে গ্রেফতারের ব্যাপারে সিআইডি আমাদের নিকট সহায়তা কামনা করলে গোপন
সংবাদের ভিত্তিতে একটি বিশেষ

আভিযানে পটুয়াখালী জেলার বাউফল থানাধীন কাছিপাড়া ইউনিয়নের পাকডাল গ্রামে থেকে আসামী হানিফ হাওলাদারকে আটক করা হয়। এবং আটককৃত  আসামীকে সিআইডি, পটুয়াখালী অফিসে হস্তান্তর করা হয়। তন্নীমা আক্তার

  • সর্বশেষ