শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৪:৪৩ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৪:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম শ্রেণিতে কোটা বাতিল জাতির সঙ্গে প্রতারণা, বললেন ভিপি নূর

অনলাইন রিপোর্ট: শুধুমাত্র প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা নিয়োগে কোটা বাতিল করে সরকার জাতির সাথে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন কোটা আন্দোলনের নেতা নুরুল হক নূর। আর মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে হলে কোটা রাখতেই হবে বলে মনে করেন মুক্তিযোদ্ধাদের সন্তানেরা।

সোমবার (২০ জানুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতি (ভিপি) নুরুল হক নূর বলেন, শুধুমাত্র প্রথম শ্রেণির চাকরিতে কোটা থাকবে না, অর্থাৎ দ্বিতীয় শ্রেণি থেকে কোটা থাকবে। এটা স্পষ্ট যে, ছাত্র সমাজের সাথে প্রতারণা করা হচ্ছে। সরকারের কাছে আমাদের দাবি থাকবে আমরা কোটা বাতিল চাইনি। আমরা সংস্কার চেয়েছি।

এদিকে আমার মুক্তিযোদ্ধা সন্তান'র সভাপতি সাজ্জাদ হোসেন বলেন, কোটা বাতিল হোক, এটা আমরা চাই না। প্রধানমন্ত্রী কাছে আমাদের আরজি থাকবে এটাকে চূড়ান্ত গেজেট দেওয়ার আগে আরেকবার রিভিউ করুন। যদি এর বাইরে কোন সিদ্ধান্ত হয়, তাহলে আমাদের আন্দোলনে ছাড়া কোন উপায় নেই।

এর আগে সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সরকারি চাকরিতে প্রথম শ্রেণির কর্মকর্তা সরাসরি নিয়োগের ক্ষেত্রে কোটা সুবিধা না রাখার সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, কিছুদিন আগে কোটা পদ্ধতি বাতিল করা হলো। সেখানে নবম গ্রেড যেহেতু ফার্স্ট ক্লাস, সেজন্য এর ওপর থেকে সরাসরি নিয়োগের জন্য আর কোন কোটা থাকছে না।

সূত্র: সময় টেলিভিশন

  • সর্বশেষ
  • জনপ্রিয়