শিরোনাম
◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল ◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০১:৪৮ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০১:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড্র করেও বাদ পড়লো মরিশাস, গোল কম খাওয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিতে সেশেলস

আক্তারুজ্জামান : বঙ্গবন্ধু গোল্ডকাপে প্রথমবার খেলতে এসেই শেষ চারে নাম লিখিয়েছে আফ্রিকার দুই দেশ বুরুন্ডি ও সেশেলস। একই গ্রুপে খেলেও সমান পয়েন্ট থাকার পরও টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে মরিশাস। গ্রুপপর্বের শেষ ম্যাচে সেসেলসের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে মরিশাস। বুরুন্ডির বিরুদ্ধে সেশেলস খেয়েছিলো ৩টি এবং মরিশাস খেয়েছিলো ৪টি গোল। এক গোল বেশি হজম করায় বাদ পড়েছে মরিশাস। আর সেমিফাইনাল নিশ্চিত করেছে সেশেলস।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ প্রথম রাউন্ডের শেষ ম্যাচ খেলতে নেমেছিলো আফ্রিকা মহাদেশের দেশ দুটি। খেলার প্রায় শেষ পর্যন্ত ২ গোলে এগিয়ে থেকেও জিততে পারেনি সেশেলস। ৯১ মিনিটে গোল করে দলের মরিশাসের হার আটকে দেন আদ্রিয়েন ফ্রাঙ্কিয়েস। টুর্নামেন্টে এটি তার দ্বিতীয় গোল। মরিশাসের হয়ে এর আগে ৬৭ মিনিটে অপর গোলটি করেন জেসন ফেরে।

প্রথমার্ধেই জোড়া গোলে এগিয়ে থাকা সেশেলসের হয়ে গোল দুটি করেন গার্ভিয়েস ওয়েভি ১৯ মিনিটে এবং পেরি মনাই ২৬ মিনিটে। মনাই বুরুন্ডির বিরুদ্ধেও একটি গোল করেছিলেন।

একদিন বিরতির পর বুধবার টুর্নামেন্টের সেমিফাইনাল মাঠে গড়াবে। প্রথম সেমিতে ফিলিস্তিনের বিরুদ্ধে খেলবে সেশেলস। আর বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ লড়বে বুরুন্ডি বিরুদ্ধে।

  • সর্বশেষ