শিরোনাম
◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০১:২৫ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তৃণমূলের মেয়াদোত্তীর্ণ জেলা-উপজেলা সম্মেলন ৭মার্চের মধ্যেই শেষ করবে আওয়ামী লীগ

সমীরণ রায়: আওয়ামী লীগের ২১তম সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচতি হলেও এখনও শেষ করতে পারেনি ৪৮টি সাংগঠনিক জেলার সম্মেলন। তবে মুজিববর্ষকে সামনে রেখে আগামী ৭ মার্চে মধ্যে এসব সম্মেলন শেষ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ইতোমধ্যে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সাংগঠনিক জেলাগুলোর সম্মেলন শেষ করতে নির্দেশ দিয়েছেন দলীয় সভাপতি শেখ হাসিনা। যেহেতু ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ১ ফেব্রুয়ারি। তাই নির্বাচন শেষেই তৃণমূল পর্যায়ের সম্মেলন নিয়ে মাঠে নামবে দলটি।

জানা গেছে, আওয়ামী লীগের ৭৮টি সাংগঠনিক জেলা রয়েছে। গত বছরের ২০-২১ ডিসেম্বর দলটির ২১তম সম্মেলনের তারিখ ঘোষণার আগে একটি জেলার সম্মেলন হয়েছিল। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কড়া নির্দেশনা ছিলো ১০ ডিসেম্বরের মধ্যে তৃণমূল পর্যায়ের সম্মেলনের শেষ করার। তারপরেও মাত্র ২৯টি জেলার সম্মেলন শেষ করতে পেরেছিলো দরটি।

এদিকে, খুলনা বিভাগের ১১টি জেলা ও মহানগর কমিটির মধ্যে ৭টি জেলা ও মহানগর কমিটির সম্মেলন হয়েছে। রংপুর বিভাগে ৯টি জেলা ও মহানগর কমিটির মধ্যে ৬টির সম্মেলন হয়েছে। চট্টগ্রামে ১৫ জেলা ও মহানগর কমিটির মধ্যে ৬টির সম্মেলন হয়েছে। বরিশাল বিভাগে ৭ জেলা ও মহানগরের মধ্যে ৩টির সম্মেলন হয়েছে। রাজশাহী বিভাগে ৯ জেলা ও মহানগর কমিটির মধ্যে দুটির সম্মেলন হয়েছে। সিলেট বিভাগের পাঁচ জেলা ও মহানগর কমিটির মধ্যে ৩টির সম্মেলন হয়েছে। ঢাকা বিভাগে ১৭ জেলা ও মহানগরের মধ্যে ২টির সম্মেলন হয়েছে। ময়মনসিংহ বিভাগে পাঁচটি জেলা ও মহানগর কমিটির একটিরও সম্মেলন হয়নি। সেই সঙ্গে বাকি রয়েছে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন সম্মেলন। তবে মেয়াদোত্তীর্ণ বাকি জেলা উপজেলা সম্মেলন, ফেব্রয়ারিতে মাঠে নামবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, তৃণমূল পর্যায়ের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো নিয়ে ইতিমধ্যে জেলা-উপজেলায় কথা বলেছি। তাদের নির্দেশনা দিয়েছি। তারাও প্রস্তুতি নিচ্ছেন। মুজিববর্ষের আগেই সম্মেলনগুলো শেষ করা হবে।

  • সর্বশেষ