শিরোনাম
◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক ◈ বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ◈ মধ‌্যপ্রা‌চ্যে যুদ্ধের ম‌ধ্যেই  সৌদি আরব, কাতার ও পা‌কিস্তান থে‌কে অস্ত্র কিনছে ভারত

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ০৯:০৫ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ০৯:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৯২০ শিশুর কণ্ঠে ৭ই মার্চের ভাষণ

ডিবিসি নিউজ : খুলনায় ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ‍শুরু হলো মুজিববর্ষের ক্ষণগণনা। জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের যে ভাষণ শুনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বাঙালি, সেই ভাষণই প্রতিধ্বনিত হলো হাজারো শিশুকণ্ঠে।
খুলনা জেলা স্টেডিয়াম আয়োজিত অনুষ্ঠানে প্রায় দুই হাজার শিশুর কণ্ঠে শোনা গেল বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে তার জন্মসাল ১৯২০'র জন্য ১ হাজার ৯শ' ২০ জন শিশু মুজিবকোট পরে একসঙ্গে পাঠ করল ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ।

এমন ইতিহাসের অংশ হতে পেরে গর্বিত শিশুরাও । বঙ্গবন্ধুর জীবন সম্পর্কে অনেক কিছু নতুন করে জানতে পেরেও আনন্দিত তারা।

"আমরা আজকে যে ভাষণটি আমরা দিলাম এটা আসলে অনেক সৌভাগ্যের একটা বিষয়", বলেন অংশগ্রহণকারীদের একজন।

আরেকজন অংশগ্রহণকারী বলেন, "অংশগ্রহণ করতে পেরে নিজেদেরকে অনেক ধন্য মনে করছি।"

প্রায় দুই হাজার শিশুর কন্ঠে বঙ্গবন্ধুর ভাষণ শুনে মুগ্ধ হন উপস্থিত সবাই।

খুলনা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অধ্যাপক আলমগীর কবির বলেন, "বঙ্গবন্ধুর এই ভাষণ মুখস্থ করার মধ্যে দিয়ে তাদের মধ্যে যেন বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর ন্যায়পরায়ণতা, কঠিন ব্যক্তিত্ব, সাহসিকতা গড়ে ওঠে, সে কারণেই আমরা বঙ্গবন্ধুর ভাষণকে আমরা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি।"

ভাষণ শেষে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার শপথ নেয় শিশুরা ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়