শিরোনাম
◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ০১:২৭ রাত
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ঢুকতে ওসির অনুমতি লাগে!

ইসমাঈল হুসাইন ইমু: ‘মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এই স্লোগানকে সামনে রেখে এবারের পুলিশ সপ্তাহ উদযাপন হয়েছিলো।কিন্তু শিল্পাঞ্চল থানা পুলিশ জনতাকে দুরে ঠেলে দেয়ার প্রক্রিয়ায় ব্যস্ত।

রোববার দুপুর সাড়ে ১২টা। থানার ভেতরে ঢোকার চেষ্টা করতেই কনস্টেবলের বাঁধা। কেন এসেছেন কার কাছে যাবেন কি কাজসহ একগাদা প্রশ্ন ছুঁড়লেন। বললাম ওসি সাহেবের সঙ্গে দেখা করতে এসেছি। কনস্টেবলের উত্তর আগে স্যারকে ফোন দেন পরে ঢোকেন। জানতে চাইলাম থানায় আসলে কি এভাবেই সকলকে ফোন দিতে হয়। কনস্টেবলের সাফ উত্তর বেশি কথা বলেন কেন ফোন দেন তারপর যাবেন। না হয় পথ ছাড়েন। নিজের পরিচয় দেয়ার পরও নানা তালবাহানার পর তিনি ভেতরে ঢুকতে দেন। পার্কিংয়ে মোটর বাইক রেখে ভিতরে ডিউটি অফিসারের কক্ষের দিকে এগোতেই ডিউটি অফিসার উঠে আসলেন। কেন এসেছি জানতে চাইলেন। ওসির কথা বলতেই বললেন তিনি মিটিংয়ে ব্যস্ত, পরিদর্শক (তদন্ত) তিনিও ব্যস্ত। অপেক্ষা করতে চাইলে বলেন ঠিক আছে আমাকেই বলেন। পরে অনেক ইনিয়ে বিনিয়ে পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলামের কক্ষে ঢুকতে পেরেছি। মনে হলো থানায় কিছু একটা হয়েছে। সব পুলিশ কি যেনো লুকোচ্ছে। পরে জানা গেলো থানা হাজতে গতরাতে এক সরকারি কর্মকর্তা হাজতে মারা গেছেন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় অনেকটা সতর্কাবস্থায় রয়েছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।

এদিকে গত শুক্রবার বিকেলে সাভারের হেমায়েতপুরের জোরপুল এলাকার লাজপল্লীতে যশোর জেলা সমিতি'র বিজয় উৎসবে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পটোয়ারি বলেন, এখন থানায় গেলে পুলিশ আগের চেয়ে কিছুটা হলেও ভিন্নধর্মী আচরণ করে। এটি একটি শুভ সূচনা। এক সময় এই পুলিশই আপনাদের পাশে থাকে, পুলিশ সারা দিনরাত কষ্ট করে বলেই কিন্তু আপনি রাতে নিরাপদে ঘুমান। সুতরাং এই পুলিশ সদস্যরা আছে বলেই কিন্তু আমি মনে করি আমরা নিরাপদ আছি এবং সারা পৃথিবীতে পুলিশ যে কাজটি করে, তা হলো অত্যান্ত দ্রুত কাজ।

  • সর্বশেষ