শিরোনাম
◈ কেমন হলো তারেক রহমানের মন্ত্রিসভা ◈ ‌বেন‌ফিকার বর্ণবাদী আচর‌ণে ১১ মিনিট খেলা বন্ধ, ভিনিসিউসের গোলে রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ শেষে ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে বাংলাদেশ সফ‌রে আসবে পাকিস্তান ◈ বিশ্বকা‌পের সুপার এইটে নিশ্চিত ছয় দল, বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে ভারতসহ তিন দল ◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ০৭:১৫ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্ষণ ও যৌন নির্যাতন প্রতিরোধে অ্যান্টি রেপ ডিভাইস সরবরাহে কমিটি গঠনের নির্দেশ

এস এম নূর মোহাম্মদ : ধর্ষণ ও যৌন নির্যাতন প্রতিরোধে নারীদেরকে অ‌্যান্টি রেপ ডিভাইস সরববারহ করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আইসিটি মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে এই কমিটিতে একজন বিশেষজ্ঞ অধ্যাপক রাখতে বলা হয়েছে। একইসঙ্গে নারীদেরকে ধর্ষণ ও যৌন নির‌্যাতনের হাত থেকে রক্ষা করতে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের কেন নির্দেশ দেয়া হবে না, এই মর্মে রুল জারি করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আগামী ৬০ দিনের মধ্যে এই কমিটিকে অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।

এর আগে যৌন নির্যাতন প্রতিরোধে নারীদেরকে অ‌্যান্টি রেপ ডিভাইস সরবরাহের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

বাংলাদেশ লিগ্যাল এইড অ‌্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও সিসিবি ফাউন্ডেশনের পক্ষে অ্যাডভোকেট ইশরাত হাসান এ রিট দায়ের করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়