শিরোনাম
◈ যুদ্ধের প্রভাবে ব্যবহৃত গাড়ি রপ্তানিতে ধস, বিপাকে জাপানি ব্যবসায়ীরা ◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ০৫:১০ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ০৫:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পোস্টার ছেঁড়া ছোটলোকি কাজ, এটা করে জনগণের মন থেকে আমাদের মুছে ফেলতে পারবে না, বললেন ইশরাক

শাহানুজ্জামান টিটু : রোববার (১৯ জানুয়ারি) সকালে শান্তিনগর মোড় এলাকায় ও হাবিবুল্লাহ কলেজের সামনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন ও কাউন্সিলর আশরাফুল ইসলাম এর পোস্টার ছেড়া অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।

এবিষয়ে প্রতিক্রিয়া বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন আরো বলেন, আমরা গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে এ নির্বাচনে অংশগ্রহণ করেছি। এই নির্বাচনে জয়লাভ করার জন্য রাজনৈতিক দল হিসেবে আমাদের যা যা করণীয় আমরা তাই তাই করবো। আমার দৃঢ় বিশ্বাস জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য উৎসুক হয়ে আছে। যদি নির্বাচন কমিশন নুন্যতম সুষ্ঠু ভোট দিতে সক্ষম হয় তবে আমাদের বিজয় সুনিশ্চিত বলে আমি বিশ্বাস করি।

তিনি বলেন, বিরোধী দলের প্রার্থীর পোস্টার ছেঁড়া ও তাদের নির্বাচনী প্রচারণায় বাধা তৈরি করার মাধ্যমে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘন করছেন। এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে বারবার অবহিত করলেও তারা এর কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না। আমি আশা করবো একটি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার স্বার্থে গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে নির্বাচন কমিশন এসব বিষয় খুব দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়