শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ০৩:০৩ রাত
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ থেকে শুরু হবে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দল। ঘরের মাঠে বিপিএলের ব্যস্ততা শেষ করে আজ আবারো মিলিত হচ্ছে ক্রিকেটাররা। ২২ জানুয়ারি পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে তিন দিনের স্বল্প পরিসরের প্রস্তুতি ক্যাম্প শুরু করছে আজ দুপুর থেকে।

২৪ জানুয়ারি থেকে শুরু হবে স্বাগতিক পাকিস্তান ও সফরকারী বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের আগে ক্রিকেটাররা খেলা নিয়েই ব্যস্ত ছিলেন। সবাই ঘাম ঝরিয়েছেন বিপিএলে।

তবে নতুন মিশনে নামার আগে সবার একসাথে থাকাটা জরুরি। এ কারণেই তিন দিনের এই ক্যাম্প। যদিও এই ক্যাম্পেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সব প্রস্তুতি সারতে হবে মাহমুদউল্লাহ রিয়াদের দলকে। কারণ পাকিস্তানে বেশিদিন অবস্থান করতে নারাজ দলটি প্রথম ম্যাচের আগের দিন দেশ ছাড়বে। তাই পাকিস্তানে গিয়ে প্রস্তুতির সুযোগ নেই।

আজ দুপুরে প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর কাছে রিপোর্টিং করবেন খেলোয়াড়রা। এরপর শুরু হবে প্রস্তুতি। ক্যাম্প চলবে ২০ ও ২১ জানুয়ারিও। এরপর ২২ জানুয়ারি দল পাকিস্তানের উদ্দেশে যাত্রা করবে, সিরিজের ভেন্যু লাহোরে পৌঁছাবে ২৩ জানুয়ারি।

তিন ম্যাচ সিরিজের তিনটি ম্যাচের ভেন্যুই লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি। ২৮ জানুয়ারি দেশে ফিরবেন ক্রিকেটাররা।

একজনরে পাকিস্তান সিরিজের টি-টোয়েন্টি দল : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল আমিন হোসেন, রুবেল হোসেন ও হাসান মাহমুদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়