শিরোনাম
◈ রুদ্ধশ্বাস লড়াই শেষে ৩-২ ব্যবধানে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা ◈ রপ্তানির প্রধান খাতে ধাক্কা, কমেছে পোশাক শিল্পের বৈদেশিক আয় ◈ ট্রাম্প কি বালোগানের নিষেধাজ্ঞা তুলে দিতে পারবেন? সমর্থকদের জল্পনা ◈ অবশেষে দেড় লাখ টাকায় মীমাংসা, ১২ দিন অনশনের শেষে প্রেমিকের বাড়ি ছাড়লেন নুসরাত! ◈ শেরওয়ানির জন্য আড়াই ঘণ্টা ফ্লাইট আটকে রাখলেন বিমান কর্মকর্তা, ভোগান্তিতে শতাধিক যাত্রী ◈ এডিপিতে প্রকল্পের জট বাড়ছেই, সময় ও ব্যয় দুটোই ঊর্ধ্বমুখী ◈ বিশ্বকাপের খেলা ঘিরে নিরাপত্তা জোরদার, বড় স্ক্রিনে থাকবে পুলিশের নজর ◈ বাংলাদেশ-চীন ঘনিষ্ঠতায় নজর রাখছে ভারত: জয়সওয়াল ◈ দেশের বিভিন্ন স্থানে কালেমাখচিত পতাকা মিছিল, নেপথ্যে কী? ◈ মারামারি নয়, ‌বিশ্বকা‌পের খেলা উপভোগ করুন : বাংলা‌দে‌শি ভক্ত‌দের শান্তির বার্তা ব্রাজিল ও আর্জেন্টিনার দূতের

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ০৩:২৯ রাত
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন কমিশন বিচক্ষণতার পরিচয় দিয়েছে, বললেন ইশরাক হোসেন

শাহানুজ্জামান টিটু: শনিবার (১৮ জানুয়ারি) রাতে নির্বাচন পেছানোর প্রতিক্রিয়ায় তিনি বলেন আমি আনন্দিত। কারণ আমি প্রথম দাবি করেছিলাম নির্বাচন পেছানোর বা এগিয়ে আনার। পূজার দিনটিতে যাতে ভোট গ্রহণ না করা হয়।

ইশরাক আরও বলেন,  এসএসসি পরীক্ষা পেছনোকে বড় বলে মনে করছেন না। কারণ মাত্র ২ দিন পেছানো হয়েছে পরীক্ষা। এতে পরীক্ষার কার্যক্রমে তেমন বাধাগ্রস্ত হবে না বলে মনে করছি।

নির্বাচন পিছানোর ফলে প্রস্তুতিতে কোনো সমস্যা হবে বলে মনে করেন না বিএনপির মেয়র প্রার্থী। তিনি বলেন যে সমস্যা টুকু হবে তা আমরা সহ্য করে নিতে পারব। ধর্মীয় অনুষ্ঠান টি স্পর্শকাতর' বিষয়। হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের সঙ্গে আমি কাজ করি। যখন থেকে এই আলাপ-আলোচনা গুলো শুরু হয়েছে ওনারা আমার সঙ্গে যোগাযোগ করেছেন। তারা আমাকে বলেছেন আমি যাতে তাদের দাবিটি গণমাধ্যমের সামনে তুলে ধরি।

ইসরাক বলেন, নির্বাচন কমিশন যখন তফসিল ঘোষণা করেছে তখনই বিষয়টিকে আরও গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত ছিল বলে আমি মনে করি। যারা অনুসরণ করেছেন এই দাবিতে তাদের বিজয় হয়েছে।আমি তাদেরকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই তিনদিন যাবত আন্দোলন করেছেন আমি এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছি আগেই।আমি তাদের কাছে দাবি করব একইভাবে আগামীতে যাতে তাদের ভোট প্রদান করতে পারে সেই আন্দোলন যেন তারা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়