শিরোনাম
◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু ◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ০৯:৪৬ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ০৯:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিলিতে অভিনব কায়দায় ফেনসিডিল পাচারের সময় আটক এক

হিলি প্রতিনিধি: হিলিতে মোটরসাইকেলের টাংকির মধ্যে করে ফেনসিডিল পাচারের সময় ৯৮ বোতল ফেনসিডিল ও মোটরসাইকেলসহ আশরাফুল ইসলাম (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

বিজিবি হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার সালাহউদ্দিন জানান, মোটরসাইকেলে করে ফেনসিডিল পাচার করে নিয়ে যাওয়া হচ্ছে বিজিবির নিজস্ব গোয়েন্দা সূত্রে এমন খবর পেয়ে বিজিবির একটি টহল দল।

শনিবার সকালে হিলি সীমান্তের মংলা বাজার এলাকায় অভিযান চালায়। এসময় হিলি অভিমুখে যাওয়া একটি মোটরসাইকেলকে বিজিবি থামার সংকেত দিলে সে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়, পরে তার মোটরসাইকেলে তল্লাশী চালিয়ে মোটরসাইকেলের টাংকির ভেতর হতে ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

সে বিরামপুরের খুলুপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে। এদিকে হাকিমপুর থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯৬ বোতল ফেনসিডিল ও ৫শ গ্রাম গাঁজাসহ মাফিজুল ইসলাম (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। সে হিলির নওপাড়া গ্রামের মহসীন আলির ছেলে। সম্পাদনা:জেরিন

  • সর্বশেষ