শিরোনাম
◈ ১২ দল নি‌য়ে সোমবার শুরু হ‌চ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ ◈ টেস্ট খেল‌তে পা‌কিস্তান দল এখন ঢাকায় ◈ ভারী বর্ষণে চট্টগ্রামে পাহাড়ধসের আশঙ্কা ◈ ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি ◈ শাপলা চত্বর হত্যাযজ্ঞ: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে ◈ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে নতুন রেকর্ড গড়ল ◈ ই-ট্রাফিক ব্যবস্থায় নতুন ধাপ: আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা ◈ মে‌সির ইন্টার মায়া‌মি ৩ গো‌লে এগি‌য়ে থে‌কেও হে‌রে গে‌লো ◈ গুরুত্বপূর্ণ খনিজ শিল্পে বিনিয়োগ ও সংস্কারে এডিবির নতুন উদ্যোগ ◈ শার্শায় তৃতীয় শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেফতার

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ০৮:৩১ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ০৮:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান সফরে টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ, নতুন মুখ হাসান মাহমুদ

আক্তারুজ্জামান : এ মাসের ২৪ জানুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে বাংলাদেশের। ওই সিরিজের জন্য আজ শনিবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মুশফিকুর রহিম সফর থেকে নিজেকে সরিয়ে নেয়ায় দলের নেতৃত্ব পড়েছে মাহমুদউল্লাহ রিয়াদের কাঁধে। ঘোষিত ১৫ সদস্যের দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন পেসার হাসান মাহমুদ।

আগামী ২৩ জানুয়ারি পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৪ জানুয়ারি। ২৫ জানুয়ারি দ্বিতীয় টি-টোয়েন্টির পরদিন ২৬ জানুয়ারি বিশ্রাম নিবেন তামিমরা। এরপর ২৭ জানুয়ারি শেষ ম্যাচ খেলে ২৮ পাকিস্তানর থেকে দেশে ফিরবে। সিরিজের সবগুলো ম্যাচই লাহোরের আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পাকিস্তান সফরের জন্য ঘোষিত বাংলাদেশের ১৫ সদস্যের দল : তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, লিটন দাস, মেহেদি হাসান, নাঈম শেখ, নাজমুল হাসান শান্ত, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আল আমিন, শফিউল ইসলাম ও হাসান মাহমুদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়