শিরোনাম
◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ০৮:০১ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ০৮:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ নারী নিহত, আহত১৫

গোপালগঞ্জ প্রতিনিধি: শনিবার সকাল ১০টার দিকে গোপালগঞ্জে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে লেগে দুই নারী যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন।

নিহত দুই নারী হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার চামটা গ্রামের নুরু মোল্যার স্ত্রী রোমিচা বেগম (৫০) ও মুকসদুপুর উপজেলার ননীক্ষির ইউনিয়নের মহিষতলী গ্রামের সুবল বালার স্ত্রীর শেফালি বালা (৪০)।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মাদারীপুরের টেকেরহাট থেকে যাত্রী নিয়ে গোপালগঞ্জে আসছিল ‘বন্ধন পরিবহন’র একটি যাত্রবাহী লোকাল বাস। বাসটি ভেন্নাবাড়ী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের কয়েকটি গাছের সঙ্গে ধাক্কা খায়।

এতে ঘটনাস্থলেই দুই নারী মারা যান। আহত হন ১৫ জন যাত্রী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়