শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ০৪:৪৯ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ০৪:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেহ ব্যবসায় যোগ দিয়ে ধরা খেলেন অভিনেত্রী !

ডেস্ক রিপোর্ট : দীর্ঘদিন ধরে আবাসিক হোটেলে চলছিল দেহ ব্যবসা। হঠাৎ সেখানে অভিযান চালায় পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজনকে। এদের মধ্যে অভিনেত্রীও ছিলেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতের মুম্বাই পুলিশের সোশ্যাল সার্ভিস (এসএস) শাখা শহরের আন্ধেরি পূর্বের একটি তিন তারকা হোটেলে অভিযান চালায়। সেখান থেকে আটক করা হয় ২৯ বছর বয়সী এক যুবতীসহ আরও তিন তরুণীকে। এ সময় আটক করা হয় এক নাবালিকাকেও।

পুলিশ জানিয়েছে, হোটেলে অভিযান চালিয়ে যাদের উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে এক অভিনেত্রী কাম গায়িকাও রয়েছেন। তিনি ‘সাবধান ইন্ডিয়া’ নামের টিভি ক্রাইম শোতে অভিনয়ও করেছেন।

পুলিশের কাছে ওই অভিনেত্রী জানান, তাকে এক রকম জোর করে দেহ ব্যবসায় নামানো হয়। তিনি ছাড়াও এ কাজে জড়িত রয়েছেন মারাঠি ফিল্ম ও সিরিয়ালে অভিনয় করা এক নায়িকাও। এ ছাড়া উদ্ধার হওয়া নাবালিকাও একটি ওয়েব সিরিজে কাজ করেছে বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে মুম্বাই পুলিশের এসএস শাখার সিনিয়র পরিদর্শক সন্দেশ রেভেল বলেন, ‘অভিযানে আমরা জানতে পারি যে হোটেলটিতে এক নাবালিকাসহ তিন নারীকে জোর করে দেহ ব্যবসায় বাধ্য করা হচ্ছে। তাদের উদ্ধার করা হয়েছে এবং ঘটনার মূলহোতা প্রিয়া শর্মাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রিয়া শর্মা আগে একটি ট্যুর এবং ট্র্যাভেল এজেন্সি চালাচ্ছিলেন। ট্র্যাভেল এজেন্সির আড়ালে তিনি দেহ ব্যবসায় জড়িত ছিলেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। সূত্র : আমাদেরসময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়