শিরোনাম
◈ ড. ইউনূস যমুনায় থাকবেন কতদিন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়? ◈ বক্তৃতার ঘণ্টাখানেক আগে সিদ্ধান্ত বদল, কেন মোদির সামিট ছাড়লেন বিল গেটস?: আল জাজিরার এক্সপ্লেইনার ◈ শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল ◈ সড়ক দুর্ঘটনার পর কেমন আছেন মেসুত ওজিল? ◈ ফল ও খেজুরের বাড়তি দাম, কিনতে হিমসিম খাচ্ছেন ক্রেতারা ◈ চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন? 

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ০৫:৫৭ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ০৫:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ১৯ লাখ টাকাসহ ভূয়া এএসপি গ্রেপ্তার

সুজন কৈরী : রাজধানীর ভাটারা থেকে রাহুল চন্দ্র ঘোষ (২৭) নামের একজন এএসপি পরিচয়ধারী একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে কুড়িলের হোটেল প্রগতি ইন থেকে তাকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ। তার কাছ থেকে পুলিশের আইডি, নোকিয়া ও আইফোন, ১৯ লাখ টাকা ও একটি ব্যাগ উদ্ধার করা হয়।

ভাটারা থানা পুলিশ জানায়, গত ১৪ জানুয়ারি প্রগতি ইন হোটেলে পুলিশের আইডি কার্ড দেখিয়ে এএসপি পরিচয়ে রুম ভাড়া নেন রাহুল। বৃহস্পতিবার হোটেল কর্তৃপক্ষ ভাড়া চাইতে গেলে বিভিন্ন অযুহাত দেখাতে থাকেন। একপর্যায়ে সন্দেহ হলে কর্তৃপক্ষ পুলিশকে খবর দেন। এরপর পুলিশ ওই হোটেলে গিয়ে অভিযুক্তের পরিচয় জানতে চায়। এ সময় বিভিন্ন অযুহাত দেখান রাহুল। একপর্যায়ে ভূয়া পুলিশ পরিচয়ে হোটেলে অবস্থানের করার করা স্বীকার করেন।
এ ঘটনায় ভাটারা থানায় মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়