শিরোনাম
◈ বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: ড. মঈন ◈ পিলখানা হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদনে উঠে এলো নেপথ্যের কুশীলবদের নাম ◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে বৈঠক অনুষ্ঠিত ◈ অ‌নেক ক‌ষ্টে এভারটনকে ১ গো‌লে হারা‌লো ম্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশ, সব জেলায় চিঠি ◈ বগুড়া ও শেরপুরে উপনির্বাচন ৯ এপ্রিল, আজই তফসিল ঘোষণা: ইসি ◈ ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ ◈ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন শেষে আগের কর্মস্থলে ফিরলেন আসিফ নজরুল ◈ ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন ◈ চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে ‘সেটলিং বাণিজ্য’ ও দুর্নীতির অভিযোগ, পাল্টা ‘মিথ্যা’ দাবি তাজুল ইসলামের

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ১১:১৫ দুপুর
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে পুলিশ কন্ট্রোল রুম থেকে লাফিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

সুজন কৈরী: রাজধানীর আব্দুল গণি রোডের পুলিশ কন্ট্রোল রুমের ভবনের তিন তলা থেকে লাফিয়ে পড়ে সুধাংশু কুমার বিশ্বাস (২৪) নামের এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে সুধাংশু ওই ভবন থেকে লাফ দেন। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নেয়া হলে বেলা সাড়ে ১১টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, সুধাংশু ঝিনাইদহ কালিগঞ্জের খরাসুনি গ্রামের শংকর কুমার বিশ্বাসের ছেলে। ২০১৫ সালে কনেস্টবল হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন।

ডিএমপির রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমান জানান, সুধাংশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সুধাংশু আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। ঘটনার তদন্ত চলছে।

সুধাংশুর ফুপাত ভাই পিন্টু সরকার জানান, তিন বছর আগে সুধাংশু বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের জেরে ছয় মাস আগে অভিমান করে স্ত্রীর বাবার বাড়ি চলে যান। আর ফেরেননি। এ করণেই সুধাংশু আত্মহত্যা করে থাকতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়