শিরোনাম
◈ ইরানের পদক্ষেপে উদ্বেগ, হরমুজে নিরাপদ চলাচলে ২২ দেশের অঙ্গীকার ◈ জামালপুরে ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, চার শিশুর মৃত্যু ◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ০৬:২৬ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ০৬:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতক্ষীরায় ফসলের মাঠ থেকেই পেঁয়াজ চুরি

ডেস্ক নিউজ : সাতক্ষীরার বিভিন্ন গ্রামে ফসলের মাঠ থেকেই চুরি হয়ে যাচ্ছে পেঁয়াজ। চুরি ঠেকাতে এ বিষয়ে সামাজিক প্রতিরোধের ওপর জোর দিতে বলছে পুলিশ প্রশাসন।

সাতক্ষীরার কলারোয়া উপজেলার দিগং গ্রামে বিভিন্ন ফসলের মাঠে রাত জেগে টর্চ লাইট নিয়ে পাহারা দিতে দেখা যায় এলাকার লোকজনকে। সরেজমিনে গিয়ে জানা যায়, গত কিছুদিন ধরে রাতে বেলায় ক্ষেত থেকেই চুরি হয়ে যাচ্ছে পেঁয়াজ।

পাহারারত কৃষকপুত্র আশরাফুল বলেন, তাদের এলাকাজুড়ে বর্তমানে পেঁয়াজ চুরির হিড়িক পড়েছে। পুরো ফসলী এলাকা পাহারা দেয়া সম্ভব না হওয়ায় তারা প্রতিদিন একেক পাশে পাহারা দিচ্ছেন। তবে যেদিন যে এলাকায় পাহারা দেয়া হয়, চোরেরা সেদিন অন্য এলাকায় চুরি করছে।

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়ন পরিষদের দফাদার এজাহার আলী বলেন, সাধারণ মানুষ গ্রাম্য দফাদারদের সমীহ করে চলে। সেই দফাদার হয়েও রেহাই পাননি তিনি। তার ক্ষেতের সব পেঁয়াজ চুরি হয়ে গেছে। এর আগে কখনই ফসলের মাঠে এভাবে পাহারা দিতে হয়নি। কিন্তু পেঁয়াজের দাম বাড়ার পরে ক্ষেত থেকে পেঁয়াজ চুরির ঘটনা ঘটে চলেছে। ফলে কৃষকরা অপরিপক্ক অবস্থায় পেঁয়াজ তুলে ফেলতে বাধ্য হচ্ছেন।

কলারোয়া উপজেলার পেঁয়াজ চাষি আবুল হোসেন ভুট্টো বলেন, এবার পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার পর পেঁয়াজের বীজের দামও বেড়েছে। ফলে কৃষক প্রথমেই পড়েছে এক বড় সংকটে তারপর আবার এই চুরি যাওয়াতে তাদের মাথায় হাত উঠেছে।সম্পাদনা:জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়