শিরোনাম
◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা ◈ ৫ মামলায় জামিন পেয়ে নতুন করে যে দুঃসংবাদ পেলেন আইভী ◈ ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ইরানে হামলার আশঙ্কা: নিজ নাগরিকদের অবিলম্বে ইসরায়েল ছাড়ার নির্দেশ দিলো যুক্তরাষ্ট্র ◈ ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মনির হায়দার নিউইয়র্কে মবের শিকার ভাইরাল ভিডিওটি ভুয়া ◈ নরসিংদীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরা গ্রেপ্তার ◈ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান  ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীর গ্রেফতারের দাবি সঠিক নয় ◈ ১২ লাখ কৃষকের দেড় হাজার কোটি টাকার কৃষিঋণ মাফ করলো সরকার

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ০৬:১২ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে ইলেকশনের রেজাল্ট অলরেডি ‘ফিক্সড’ তা একদিন আগে-পরে করা গেলো না কেন?

মঞ্জুরুল হক : যে ইলেকশনের রেজাল্ট অলরেডি ‘ফিক্সড’, তা একদিন আগে-পরে করা গেলো না কেন? হাইকোর্টে রিট করেও খারিজ? তার মানে বিজ্ঞ আদালত মনে করছেন পূজা অপেক্ষা নির্বাচন গুরুত্বপূর্ণ। পূজা পর্ব গেলো। বিরোধী দলীয় প্রার্থী অভিযোগ করেছেন সরকার দলীয় প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছেন। তাদের পিটিয়েছেন, মাইক কেড়ে নিয়েছেন। এটা তার নাদানি। তিনি কেন, এটা দুধের শিশুও জানে বাংলাদেশে ক্ষমতাসীন দল নির্বাচনে বেশুমার কারচুপি করে। আর করে বলেই ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা’ আবিষ্কার করতে হয়েছিলো।

এখন যা সিচুয়েশন তাতে একদলীয় নির্বাচনে সরকারি প্রার্থী জয়ী হবে। কারচুপি, রিগিং, কাটিং, ব্যালটবাক্স ছিনতাই, এসব পুরনো হয়ে গেছে। এখন ব্যাপারগুলো ওয়েল এক্সপোজড। উই স্যুড উইন। উই স্যুড উইন। উই স্যুড উইন। তাই অহেতুক দেশের শ্রমিকদের রক্ত পানি করা টাকা পয়মাল করার কী দরকার? প্রচারেরও কোনো দরকার নেই। আপনারা জিতবেন, তারা হারবে। তারা হারবে, আপনারা জিতবেন। তাই প্রচারের টাকাগুলো খরচ না করে ফুটপাথবাসী মানুষগুলোকে দিন। তারা মাসখানেক খেয়েপরে বাঁচুক। আপনাদের ইলেকশনের গরমেও তারা ওম পাচ্ছে না। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়