শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২০, ১০:০৮ দুপুর
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২০, ১০:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তেজগাঁওয়ে রেজিস্ট্রেশন কমপ্লেক্সে চুরি

সুজন কৈরী : রাজধানীর তেজগাঁওয়ের রেজিস্ট্রেশন কমপ্লেক্সে বুধবার রাতে কোনো এক সময় চুরির ঘটনা ঘটেছে। কমপ্লেক্সের ভেতরে জেলা রেজিস্ট্রার কার্যালয় এবং বাড্ডা ও উত্তরার সাব রেজিস্ট্রার অফিসে ঢুকে আলমারি ভাঙা হয়েছে। দুর্বৃত্তরা মূল্যবান দলিলপত্র ও সিসি ক্যামেরা ও কম্পিউটারের হার্ডডিস্ক খুলে নিয়ে গেছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে অফিসে ঢুকার পর চুরির বিষয়টি জানতে পারেন কর্মচারীরা। চুরির খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান ডিএমপির তেজগাঁও জোনের ডিসি বিপ্লব বিজয় তালুকদারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা রেজিস্ট্রার সাবেকুন নাহার সাংবাদিকদের বলেন, সকালে কর্মচারীরা এসে ভবনের পেছনের জানালার গ্রিল ভাঙা এবং কক্ষ এলোমেলো অবস্থায় পান। কী কী চুরি হয়েছে তার হিসাব করা হচ্ছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আলী হোসেন খান জানান, সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে কিছু নমুনা সংগ্রহ করেছে। তদন্তসহ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়