শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২০, ০৭:০৩ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২০, ০৭:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় পল্লী বিদ্যুতের কর্মকর্তাকে কুপিয়ে হত্যা

মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় শরীফ উদ্দিন খান (৪৫) নামে পল্লী বিদ্যুতের এক কর্মকর্তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে জেলার বরুড়া উপজেলার আড্ডা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শরীফ উদ্দিন খান সিরাজগঞ্জ জেলা সদরের মধ্য ভদ্রঘাট এলাকার সাইফ উদ্দিন খানের ছেলে। তিনি পল্লী বিদ্যুত সমিতি-১ এর অধীন আড্ডা অভিযোগ কেন্দ্রের ইনচার্জ ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পল্লী বিদ্যুত সমিতি আড্ডা অভিযোগ কেন্দ্রের পাশে একটি ভাড়া বাসায় থাকেন। প্রতিদিনের ন্যায় পরিবারের সদস্যদের সাথে বুধবার রাতে ঘুমিয়ে ছিলেন। রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা ঘরের দুর্বল জানালার রড ভেঙ্গে ঘরে প্রবেশ করে।

তাকে মাথায় কুপিয়ে গুরুতর আহত করে। এসময় পরিবারের সদস্যরা শোর চিৎকার করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আশংকাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। বরুড়া থানার পরিদর্শক, ইকবাল বাহার জানান, কি কারণে এ হত্যাকান্ডের এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছি। সহসাই ঘটনার রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে। সম্পাদনা: রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়