শিরোনাম
◈ গুম প্রতিরোধ আইন ২০২৫-এর অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান ◈ যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড সহজ করার আহ্বান রাষ্ট্রপতির, বাড়াতে চান বাণিজ্য-সহযোগিতা ◈ শরীর-মন সতেজ করতে ইউরোপের ১১ স্পা শহর ও বিলাসবহুল ওয়েলনেস গন্তব্য: কী আছে, কেন এত আকর্ষণীয় ◈ স্ক্যাবিসের সংক্রমণ বাড়ছে দেশজুড়ে, সবচেয়ে ঝুঁকিতে ঘনবসতিপূর্ণ এলাকা ◈ নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র ◈ তনু হত্যা মামলায় ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি ◈ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমল কেন, ব্যাখ্যা দিল আদানি পাওয়ার ◈ চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ বন্যার পর কেন চীন-যুক্তরাষ্ট্র-ভারতের কাছে ক্ষতিপূরণ চাইছে নেপাল?

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২০, ০৫:৩৭ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২০, ০৫:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের জন্য এশিয়া কাপের আয়োজন ছেড়ে দিবে পাকিস্তান, মনে করছেন রশিদ লতিফ

স্পোর্টস ডেস্ক : প্রথমে পাকিস্তান সফরে শুধু টি-টোয়েন্টি খেলতে রাজি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু পরে দুবাইতে গিয়ে পুরো সিদ্ধান্ত পাল্টেই গেলো বিসিবির। পূর্নাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে টাইগাররা। হটাৎ করে এমন সিদ্ধান্তে অন্য রহস্য পাচ্ছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। তিনি মনে করেন, বাংলাদেশ দলের পাকিস্তান সফরের বিনিময়ে বাংলাদেশকে এশিয়া কাপের আয়োজন ছেড়ে দেবে পাকিস্তান।

চলতি বছর পাকিস্তানে এশিয়া কাপের আগামী আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। টুর্নামেন্টের ১৫তম সংস্করণ পাকিস্তানে হলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের অংশ নেয়ার সম্ভাবনা কম। কারণ- দুই দেশের চিরায়ত রাজনৈতিক বৈরিতা। আবার ভারতকে ছাড়া এসিসি এতো বড় আসর আয়োজনও করতে চাইবে না।

সেক্ষেত্রে পাকিস্তান বাংলাদেশকে এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব অর্পণ করার সুযোগ করে দিতে পারে বলে ‘শঙ্কা’ রশিদ লতিফের।

তিনি বলেন, ‘বাংলাদেশকে সফরের জন্য রাজি করাতে পারায় পিসিবিকে অভিনন্দন। তবে সফরটি বিভক্ত হয়ে যাওয়ায় তা ক্ষতির কারণ হতে পারে। বিশ্ব একাদশ, ওয়েস্ট ইন্ডিজ ও অন্যান্য দল ঠিকই পাকিস্তান সফর করে গিয়েছিলো। এবারের ঘটনা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ পাকিস্তানের প্রস্তাব মেনে নিয়েছে ঠিকই, কিন্তু এখনো তাদের অহংবোধ রয়েছে।’

এখানেই রশিদ লতিফের ভয়। তিনি মনে করেন, বাংলাদেশ এখনো নমনীয় হয়নি এবং পাকিস্তান সফরে যাওয়ার বিনিময়ে বাংলাদেশ হয়তো এশিয়া কাপের আয়োজক হওয়ার দাবিই করে বসবে।

তিনি বলেন, ‘এই সফর অর্জনের পেছনে আমরা কিছু ত্যাগ করতে যাচ্ছি কি না তাও জানা উচত। এশিয়া কাপ নিয়ে আমার উদ্বেগ কাজ করছে। আমরা কি আয়োজনের সত্ত্ব তাদের দিয়ে দিচ্ছি? হয়তো এশিয়া কাপের নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশের সম্ভাবনা থাকবে। যদি এশিয়া কাপ পাকিস্তানে নাই হয়, তাহলে ধরে নিতে হবে এ নিয়ে কোনো একটা চুক্তি হয়েছে।’

  • সর্বশেষ