শিরোনাম
◈ মোংলায় বন্দরে এআইয়ে যেভাবে ধরা পড়ে যন্ত্রাংশের নামে আসা খণ্ডিত বিলাসবহুল গাড়ি! ◈ নেপালে আকস্মিক বন্যার কারণ কী? সেখানে এত পর্যটক কেন গিয়েছিলেন? ◈ আমিনবাজারের ময়লা থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে চীন, বস্তিবাসীর আবাসনে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগে সম্মতি ◈ হঠাৎ শোঁ শোঁ শব্দ, নিমিষেই পানির স্রোত-কাদা-পাথরের ঢল; আমগাছ আঁকড়ে বেঁচে গেলেন নেপালি শ্রমিক ◈ দে‌শে সার সংকট আছে নাকি নেই? ◈ ভূমিকম্প, হিমবাহ নাকি ভারী বৃষ্টি : ভয়াবহ বন্যার কারণ খুঁজতে দিশাহারা নেপাল ◈ ইরানে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও স্থাপনের কাজ পুরোদমে চলছে ◈ দুই ক্রিকেটারের সঙ্গে কোচ গম্ভীরের ব্যবহার নিয়ে মুখ খুললেন প্রাক্তন তারকা ◈ নেপালে পাহাড়ি ঢলে নিখোঁজ ৩৮৪ পর্যটক, তালিকায় নেই কোনো বাংলাদেশি ◈ জ্বালানি সংকটে শিল্পকারখানায় সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছেন উদ্যোক্তারা, উৎপাদনক্ষমতা ছাড়িয়েছে ৬০০ মেগাওয়াট

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২০, ০৫:৪০ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২০, ০৫:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সচিবালয় এলাকায় হর্ন বাজানোয় ১০জনকে ২ হাজার ৭০০ টাকা জরিমানা

সমকাল : ভ্রাম্যমাণ আদালত সোমবার সচিবালয়ের চারপাশের রাস্তায় হর্ন বাজানোয় ২টি সরকারি জিপ, ৩টি গাড়ি ও ৫টি মোটরসাইকেলের চালককে ভ্রাম্যমাণ আদালত ওই জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রকৌশলী তামজিদ হোসেন এবং সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজীব।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আদেশ অমান্যকারীর বিরুদ্ধে ভবিষ্যতে আইনের কঠোর প্রয়োগ করা হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও জানানো হয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন ১৭ ডিসেম্বর থেকে বাংলাদেশ সচিবালয়ের চারপাশ অর্থাৎ জিরো পয়েন্ট, পল্টন মোড়, সচিবালয় লিঙ্ক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকাকে নীরব এলাকা হিসেবে কার্যকর করার সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দেন। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।

শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ভঙ্গ করে নীরব এলাকায় চলাচলকালে যানবাহনে কোনো প্রকার হর্ন বাজানোর অপরাধে কেউ দোষী সাব্যস্ত হলে অনধিক ৬ (ছয়) মাস কারাদণ্ডে বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হতে পারেন। অনুলিখন : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ